ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাণিজ্যিকভাবে ফল পাকানো যাবে, কমবে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার

প্রতাপ কুমার গোপ, গাজীপুর:
২৫ জুলাই ২০২৪, ২০:২১

নিরাপদ ও বাণিজ্যিকভাবে ফল পাকানোর জন্য গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আধুনিক রাইপিং চেম্বার উদ্ভাবন করেছে। ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশন বা ফলনোত্তর প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ গোলাম ফেরদৌস চৌধুরী এ পদ্ধতিটি উদ্ভাবন করেন। এতে বিভিন্ন ফল পাকানোর জন্য এতদিন যেসব ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হতো, তার যথেচ্ছ ব্যবহার কমে যাবে। অন্যদিকে ফল উৎপাদনকারী চাষিরা বাণিজ্যিকভাবে লাভবান হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, আমাদের দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয়।এ এদেশের মানুষ বেশির ভাগই এসব ফল পাকা খেতে পছন্দ করে। কিন্তু একসাথে অধিকাংশ ফল গাছ থেকে পাকা পাওয়া সম্ভব হয় না। পর্যায়ক্রমে গাছে এসব ফল পাকার কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও অধিক সংখ্যক মানুষকে একসাথে পাকা ফল খাওয়ানো সম্ভব হয় না। তাই অনেকে এগুলো কাঁচা সংগ্রহ করে বিকল্প পদ্ধতিতে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ করে পাকানোর চেষ্টা করে। আবার মৌসুমীর প্রথমে কোন কোন ফলের ব্যাপক চাহিদার কারণে কিছু অসাধু লোক অপরিপক্ষ ফল গাছ থেকে পেড়ে সেগুলোতেও কেমিক্যাল ব্যবহার করে ভোক্তার কাছে বিক্রি করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানবদেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য যে সমস্ত ফল খাওয়া হয়, এসব ফলে ক্ষতিকর কেমিক্যাল থাকায় উল্টো বিপদের সম্মুখীন হতে হয়। এসব সমস্যার কথা চিন্তা করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে লো কস্ট রাইপিং চেম্বার বা স্বল্প মূল্যে ফল পাকানোর কক্ষ পদ্ধতি। এ পদ্ধতিতে ফলের মধ্যে সরাসরি কোন ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ করা হয় না। তাছাড়া চাহিদা অনুযায়ী ইচ্ছেমতো যে কোন পরিমাণ ফল পাকানো সম্ভব হবে। এতে বাণিজ্যিকভাবে লাভবান হবে চাষিরা। অন্যদিকে ফল রপ্তানিতেও এ পদ্ধতির ব্যবহার ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রপ্তানিকারকগন। তবে সংশ্লিষ্টরা বলছেন, ফলের মধ্যে ব্যাপকভাবে কেমিক্যাল এর ব্যবহার রোধ করতে এ পদ্ধতিটি কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মধ্যে ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নিতে হবে সরকারকে। পদ্ধতিটি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতে সচেতনতা বাড়াতে হবে সংশ্লিষ্টদের মাঝে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হার্ভেস্ট টেকনোলজি ডিভিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও এ পদ্ধতির উদ্ভাবক ডঃ গোলাম ফেরদৌস চৌধুরী জানান, এটি একটি নিরাপদ ও আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে পরিপুষ্ট ফল গাছ থেকে পেড়ে প্রয়োজন বা চাহিদা অনুযায়ী পাকানো যাবে। এতে ফলের মধ্যে সরাসরি কোন কেমিক্যাল স্প্রে করা হয় না বলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এ পদ্ধতিতে ফল পাকানোর কারণে ফলের পুষ্টিমান ও স্বাদে কোন তারতম্য হয় না।

পদ্ধতিটি সম্পর্কে তিনি জানান, সব ফলেই প্রাকৃতিকভাবে ইথিলিন উৎপন্ন হয়। এই ইথিলিন যখন একটি নির্দিষ্ট অপটিমাম বা পরিমিত অবস্থায় পৌঁছে তখন ফলের পরিপূস্টতা চলে আসে এবং ফল ধীরে ধীরে পাকতে শুরু করে। আমরা অনেক সময় গাছ থেকে পরিপুষ্ট অবস্থায় ফল পেড়ে রেখে দেই এবং পরে ধীরে ধীরে এতে ইথিলিন উৎপন্ন হয় এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেকে যায় এবং আমরা খেতে পারি। কিন্তু আমাদের প্রতিদিন ফল প্রয়োজন এবং আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে ফল খাওয়ানোর দরকার। আমাদের চাহিদা অনুযায়ী ইচ্ছে করলেই আমরা আম, কলা, আনারস বা পেঁপে গাছ থেকে পাকা পেতে পারি না। এক্ষেত্রে আমরা রাইপিং চেম্বার এর মাধ্যমে ইচ্ছে করলে একদিনেই ফল পাকাতে পারব এবং আমাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারব।

ড. গোলাম ফেরদৌস চৌধুরী বলেন, এজন্য আমাদেরকে একটি এয়ার টাইট বা বায়ুরোধী কমার্শিয়াল চেম্বার তৈরি করতে হবে, যাতে ভিতর থেকে কোন গ্যাস যেন বাহিরে যেতে না পারে। এর জন্য ২০ ফুট লম্বা এবং ২৫ ফুট প্রস্থের একটি রুম হতে পারে যা বোর্ড বা প্যানেল দিয়ে তৈরি করা যেতে পারে। রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য একটি এসি লাগাতে হবে। এরপর রুমে একটি ইথিলিন জেনারেটর সেটিং করে দিতে হবে ।এর কাজ হচ্ছে চেম্বারে ইথিলিন উৎপন্ন করা। এই জেনারেটরে লিকুইড ইথিলিন ব্যবহার করা হবে। এটাকে কারেন্টের সাথে কানেক্ট করতে হবে তখন জেনারেটর থেকে লিকুইড ইথিলিন গ্যাসীয় অবস্থায় বের হবে এবং রুমে ছড়িয়ে যাবে । ইথিলিন জেনারেটরে একটি ডিটেক্টর থাকবে যা দিয়ে রুমে কতটুকু ইথিলিন ছড়িয়ে পড়েছে তা দেখা যাবে। এটা দেখে ইথিলিন গ্যাস নিয়ন্ত্রণ করা যাবে। যেমন কলা পাকানোর জন্য ইথিলিন প্রয়োজন ৫০-১০০ পি পি এম। এ পরিমান ইথিলিন রুমে তৈরি হয়ে গেলে ডিটেক্টর দেখে আমরা জেনারেটর বন্ধ করে দেব ।

রুমের মাঝে একেবারে ওয়ালের সাথে না লাগিয়ে একটু ফাঁকা রেখে প্লাস্টিক ক্রেট বা কার্টুন এ ফল সাজিয়ে রাখতে হবে । তারপর রুমে একটি নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন কলার জন্য ২০ ডিগ্রি সেঃ তাপমাত্রা রাখতে হবে । তাপমাত্রা কম বেশি করার জন্য এসির ব্যবহার করতে হবে। এরপর ইথিলিন জেনারেটর থেকে ইথিলিন পুশ করতে হবে। এভাবে নির্দিষ্ট কক্ষে ইথিলিন দেওয়ার কারণে ওই ফলে ইথিলিন উৎপন্নের যে জিনগুলি আছে তার উপর স্ট্রেস পরবে, এতে দ্রুত ফল পাকা শুরু করবে। এভাবে ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে ফল পাকানো সম্ভব। এতে চাহিদা অনুযায়ী কম বা বেশি পরিমাণ ফল পাকানো যাবে এবং ফলের পুষ্টিগুণ বা স্বাদের কোন তারতম্য ঘটবে না।

জানা গেছে একটি ১৫ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থের একটি রাইপিং চেম্বার তৈরি করতে ১০ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হতে পারে। এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করলে এবং প্রতিদিন ফল পাকানোতে কাজে লাগালে এ চেম্বার থেকে সহজেই যে কেউ লাভবান হতে পারবে। মৌসুমের শুরুতে যারা অধিক লাভের আশায় অপরিপক্ক ফল বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে পাকায় এবং বাজারে বিক্রি করে, এ পদ্ধতি উদ্ভাবনের ফলে এ ধরনের অসাধু কর্মকান্ড হ্রাস পাবে এবং কেমিক্যালের অবৈধ ও অনৈতিক ব্যবহার বন্ধ হবে। এ চেম্বারে আম, কাঁঠাল, কলা, পেঁপে, টমেটো ইত্যাদি পাকানো সম্ভব হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে এ ধরনের একটি রাইপিং চেম্বার স্থাপন করা হয়েছে। অন্যদিকে নরসিংদী এবং টাঙ্গাইলের মধুপুরে আরো দুইটি চেম্বার স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

শিবগঞ্জে চেম্বারটি স্থাপন করা হয়েছে শামীম খান নামে একজন আম চাষি ও রপ্তানিকারকের উদ্যোগে ও তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। নওয়াবী ম্যাংগো'র স্বত্বাধিকারী শামীম খান জানান, সেখানে আম চাষীদের একটি সমিতি রয়েছে । মূলত তাদের কথা বিবেচনা করেই এই রাইপিং চেম্বারটি স্থাপন করা হয়েছিল। এটি স্থাপন করতে প্রায় ৭ লাখ টাকা খরচ করতে হয়েছে,যার মধ্যে ৪ লাখ টাকা দিয়েছিল জেলা প্রশাসন। তিনি জানান এখানে পরীক্ষামূলকভাবে টমেটো, আম এবং মালটা পাকানো হয়েছে। গ্রীন মালটা তে চমৎকার ইয়েলো কালার আসে। তিনি বলেন, এ পদ্ধতিটি ফল পাকানোর জন্য বিশ্বব্যাপী একটি স্বীকৃত পদ্ধতি। এ পদ্ধতিতে আমাদের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, থাইল্যান্ডের ব্যাবসায়ীরা ফল পাকিয়ে বিদেশে রপ্তানি করে। আমাদের দেশের ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে এই পদ্ধতিটি আরও ব্যাপকভাবে পরিচিত করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে । আমাদের দেশের বেশিরভাগ লোক ফল হারভেস্ট করে ইতু ফ্যান আমাকে একটি কেমিক্যাল স্প্রে করে যা খুব সহজেই বাজারে পাওয়া যায় এবং এটার ব্যবহারিক খরচ এক টনে মাত্র ৫০ টাকা । অন্যদিকে আমাদের এই চেম্বারে এক টন ফল পাকানোর জন্য খরচ হয় ২ থেকে ৩ হাজার টাকা। ফলে সংশ্লিষ্টরা সস্তায় প্রাপ্ত কেমিক্যাল ব্যবহার করে ফল পাকায়। অন্যদিকে নিরাপদ এই চেম্বারে যে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় তা আমেরিকা থেকে আমদানি করতে হয়, আমাদের দেশে এটা অ্যাভেইলেবল নয়। তাই আমাদের খরচ বেশি পড়ে যায়। এ বিষয়টা আমাদের সরকার এবং সংশ্লিষ্টদের বিবেচনা করতে হবে। এ পদ্ধতির ব্যাপক ব্যবহার বাড়াতে হলে এর ব্যবহারিক খরচ কমানোর জন্য চেষ্টা করতে হবে। যারা ফল রপ্তানি করে থাকেন তারা যেন এই পদ্ধতির ব্যবহার করেন সেজন্য তাদেরকেও উদ্বুদ্ধ করতে হবে।

রাজশাহী জেলার বাঘা উপজেলার আম রপ্তানিকারক মেসার্স সাদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সানা জানান, ফল রপ্তানিতে বিশেষ করে আম রপ্তানির ক্ষেত্রে এই পদ্ধতিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । এই চেম্বার এর মাধ্যমে আম প্রক্রিয়াজাত করলে সহজে আম পচেনা এবং নষ্ট হয় না। ফলে রপ্তানির ক্ষেত্রে এটা একটি বিরাট ভূমিকা পালন করবে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার