ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

অনলাইন ডেস্ক:
১৫ জুন ২০২৪, ১৭:১২

ঈদকে সামনে রেখে প্রিয়জনের কাছে যেতে বাড়ি ফিরছে মানুষ। এর ফলে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়। পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় দুই কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে, পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিনে সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পারি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।

আমার বার্তা/এমই

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়