ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রে নতুন নেতৃত্ব

সিনিয়র সহ-সভাপতি আব্দুল ছালাম, সাধারণ সম্পাদক শাহ আলম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের ২০২৬ ও ২০২৭ মেয়াদের পরিচালনা কমিটির সাধারণ নির্বাচন ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন মেয়াদের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ ও প্রশাসনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ভোটারদের প্রত্যক্ষ সমর্থনে সিনিয়র সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জনাব মো: আব্দুল ছালাম। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম।

নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এক যৌথ বিবৃতিতে নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তারা কেন্দ্রের সকল সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রমের আধুনিকায়ন এবং রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের সামগ্রিক পরিবেশের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দ্রুতই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। নতুন নেতৃত্ব আসায় কেন্দ্রের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা এবং বগুড়া শহর

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বের নানা দিক তুলে ধরার মধ্য দিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে