ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১৩:৩৬

রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- রিয়াজ এবং আল আমিন। আল আমিন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক। তাদেরকে ঢাকা ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গতকাল মৌচাক এলাকায় আনারকলি মার্কেটের সামনে মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) ছুরিকাঘাতে আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তিনি সোহাগ পরিবহনে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত হন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিল্লাল হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

আমার বার্তা /জেএইচ

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মো.

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে দুই সন্তান রেখে এক গৃহবধূ পরকীয়া

ঢাকা-আরিচা মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ