ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে এই অপমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

ময়না তদন্তের জন্য ৪টি মরদেহই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দেয় আশা আক্তার (২৯)। তার ভাই আব্দুল্লাহ আকাশ জানান, আশা একটি পার্লারে চাকরি করতেন। তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। সেই সংসারে একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে অন্য একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে সেই সম্পর্কে টানাপোড়নের কারণে শুক্রবার রাতে ওই বাসায় গলায় ফাঁস দেন তিনি।

খবর পেয়ে বাসায় গিয়ে পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম আব্দুল কালাম।

এদিকে, ডেমরার পূর্ববক্সনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় কোহিনূর (৩৬) নামে নারীর মরদেহ। শুক্রবার রাত ৩টার দিকে ডেমরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার বাড়ি খুলনার কয়ড়া উপজেলায়।

মিরপুরের ১০ নম্বর সেক্টরের একটি বাসায় গলার ফাঁস দেয়া অবস্থায় পাওয়ায় যায় সানজিদা ইসলাম মিম (১৯) নামে একজনের মরদেহ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বাড্ডা থানার আফতাবনগর বাঘাপুর এলাকার একটি বাড়ি থেকে সুবর্ণা খাতুন (৩০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, ওই বাসায় স্বামীর সাথে থাকতেন সুবর্ণা। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে তিনি গলার ফাঁস দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। বাবার নাম মো. আব্দুল মতিন।

আমার বার্তা/এল/এমই

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মো.

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে দুই সন্তান রেখে এক গৃহবধূ পরকীয়া

ঢাকা-আরিচা মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ