ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন

‎নিজস্ব প্রতিবেদক:
১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২২

ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় রাজধানীর মিরপুর-১০ সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সভাপতি লসকর মোঃ তসলিম। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আশরাফুল আলম, মুফতি মোঃ মাসুদুর রহমান, আব্দুল গফুর, সেলিম খলিফা, হাজী নুরুল ইসলামসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লসকর মো. তসলিম বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সচ্ছল ব্যক্তিরা যদি স্বতঃস্ফূর্তভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। সংশ্লিষ্টরা ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমার বার্তা/এমই

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ,

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার সহযোগিতায়, TV5MONDE - এর প্রযোজিত এবং কসোভো

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু