ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ইফতার ও দোয়া মাহফিল

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৬:৫৮

গত ২০ মার্চ বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫৯ তম সভা অনুষ্ঠিত । সেই সাথে ইফতার ও দোয়া মাহফিল এবং রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় মার্চ মাস " ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন" শীর্ষক আলোচনা করা হয়।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান।

ক্লাব সভার পাশাপাশি "ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন" শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি।

আলোচনায় বক্তা বলেন রোটারি ইন্টারন্যাশনাল এর সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজেন অন্যতম।সারা বিশ্বে রোটারিয়ানরা এই এরিয়াতে কাজ করছে। পাবনা জেলার কাশিনাথপুরে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন, টিউবওয়েল স্থাপন,দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থের জন্য এই এরিয়াতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কাজ করেছে।

আলোচনা পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট বিচারপতি এ কে এম আব্দুল হাকিম নিযুক্ত হওয়ায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ, ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম হোসাইন শাহি, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম নিজামুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এমএম জয়নুল আবেদীন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল হাসান রন্জু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ব্যারিস্টার কামাল উল আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মনিরুল হক,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সেলিম সোলাইমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াহিয়া সোহেল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরী, আইপিপি রোটারিয়ান মোহাম্মদ মামুনুর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিতা চৌধুরী।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।

আলোচনা পরবর্তীতে ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রোটারিয়ান মোঃ মাসুদ খান।

ক্লাব সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু