ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সাবেক সভাপতি ও বিচারপতিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
২১ মার্চ ২০২৫, ১১:৩৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মো. রিয়াজুল ইসলাম রিজু এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের সাবেক সভাপতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম নিযুক্ত হওয়ায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে ক্লাবের ১৫৫৯তম সভায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সাবেক সভাপতি রোটারিয়ান মোঃ রিয়াজুল ইসলাম রিজু এবং বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে সংবর্ধনা দেয়া হয়। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এএফএম আলমগীর এফসিএ, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এস এম হোসাইন শাহি,ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি একেএম নিজামুল ইসলাম সহ আরো অনেকেই।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান মাগফুর উদ্দিন আহমেদ বলেন ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর দুইজন সম্মানিত সাবেক সভাপতি বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব প্রাপ্ত হওয়ায় আমরা সবাই আনন্দিত। তিনি আরো বলেন আশাকরি তাদের মেধা দিয়ে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখবে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এএফএম আলমগীর এফসিএ বলেন,আমাদের ক্লাবের দুইজন সাবেক সভাপতিদের এই অর্জনে আমরা আনন্দিত।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান হিসেবে ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোঃ রিয়াজুল ইসলাম রিজু বলেন , সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এখনও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর একজন সদস্য হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্বিত বোধ করি। তিনি আরো বলেন প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সাথে আছি। দীর্ঘদিন যেমন ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম করেছি আশাকরি রাজউক এর চেয়ারম্যান হিসেবে জনগনের জন্য সেবা দেয়ার জন্য কাজ করে যাবো।

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান এবং ক্লাবের সাবেক সভাপতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, আজ থেকে ২০ বছর আগে আমি এই ক্লাবের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি।ক্লাবের সবাই আমার পরিবার। আজ আমাকে এই সম্মান দেয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।

এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু