ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

নতুন ট্রেনে ৪৪৫ টাকায় ঢাকা থেকে খুলনা ও বেনাপোল

আমার বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৪

‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের’ পুরো ১৭২ কিলোমিটার রেলপথেই বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এই পথের প্রথম বাণিজ্যিক ট্রেন। আর বেলা ১১টার দিকে একই রেক দিয়ে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ দ্বিতীয় ট্রেন।

এই ট্রেন দুটি দিয়েই সবচেয়ে কম খরচে ও কম সময়ে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে। ঢাকা থেকে দুটি গন্তব্যেই যেতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। এছাড়া ঢাকা থেকে নতুন রেলপথে নতুন ট্রেনে বেনাপোল যাওয়া যাচ্ছে ৩ ঘণ্টা ৪০ মিনিটে এবং খুলনা যাওয়া যাচ্ছে ৩ ঘণ্টা ৪৫ মিনিটে।

খুলনার পথে ভাড়া ও থামবে যেসব স্টেশনে

খুলনা-ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫/৮২৬)। ট্রেনটি খুলনা থেকে ছাড়ে সকাল ৬টায় এবং ঢাকা থেকে ছাড়ে রাত ৮টায়।

খুলনা বা ঢাকা, উভয় পথে ট্রেনের শোভান চেয়ার (নন-এসি চেয়ার) আসনের ভাড়া ৪৪৫ টাকা; স্নিগ্ধা (এসি চেয়ার) আসনের ভাড়া ৮৫১ টাকা এবং এসি সিট (কেবিন) আসনের ভাড়ার ১ হাজার ১৮ টাকা।

উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।

বেনাপোলের পথে ভাড়া ও থামবে যেসব স্টেশনে

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটের নতুন ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮)। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং বেনাপোল থেকে ছাড়ে বিকেল ৩টা ২৫ মিনিটে।

বেনাপোল বা ঢাকা, উভয় পথে ট্রেনের শোভান চেয়ার (নন-এসি চেয়ার) আসনের ভাড়া ৪৪৫ টাকা; স্নিগ্ধা (এসি চেয়ার) আসনের ভাড়া ৮৬৯ টাকা এবং এসি সিট (কেবিন) আসনের ভাড়ার ১ হাজার ৪১ টাকা।

উভয় দিকের যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানি জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

দুটি ট্রেনেরই সাপ্তাহিক বন্ধের দিন থাকবে সোমবার এবং ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন রয়েছে।

আমার বার্তা/জেএইচ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে  আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা

পুলিশের কটি পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার