ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মোহাম্মদপুরে জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮
ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল : ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন- রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল(২৫), পারভেজ, ইমন ওরফে এ‍্যালেক্স ইমন (২৭)। তবে হত্যায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি বলেন, মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে হত্যা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ২৪ বছর পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুর এলাকায় তার একক আধিপত্য রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ইমন ওরফে এ‍্যালেক্স ইমনের নামে মোহাম্মদপুর থানাসহ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নিহত মুন্নার নামেও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। নিহত নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও রাজমিস্ত্রির কাজ করতেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাদেক খান আড়তের সামনে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এ সময় কুপিয়ে নাসির ও মুন্নাকে জখম করে দুর্বৃত্তরা। পরে নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মুন্নাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আমার বার্তা/এম রানা/এমই

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে  আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা

পুলিশের কটি পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার