ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
১৮ জুলাই ২০২৪, ১৮:০৭

চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত ও জননিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এর আজ আর কোনও মেট্রো ট্রেন চলাচল করবে না।

আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলো বন্ধ রয়েছে। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলো মেট্রো ট্রেন চলাচল বন্ধ করা হয়।

আমার বার্তা/এমই

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে  আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা

পুলিশের কটি পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়