ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
এনবিআর

ক্যাডার বর্হিভূত তৃতীয় শ্রেনীর কর্মচারীকে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি

মো. রাজিব উদ্-দৌলা চৌধুরী:
০৫ মে ২০২৪, ২০:২১

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল এবং শুল্ক, আবগারীও ভ্যাট অনুবিভাগের তৃতীয় শ্রেণির মিনিস্টেরিয়াল ও নির্বাহী ১৫১ জন কর্মচারীকে দ্বিতীয় ম্রেণির সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নািত প্রদানের নিমিত্তে বিভিন্ন দপ্তর হতে তথ্য চেয়ে (৫ মে) শুল্ক ও ভ্যাট প্রশাসন শাখা-০৩ হতে এক প্রজ্ঞাপণ জারী করা হয়।

যার নথি নং ০৮.০১.০০০০.০১৩.০২.০০১.২০২২/৭২ তারিখ : ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ। সূত্রোক্ত স্মারকের মাধ্যমে ক্যাডার বর্হিভ’ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির (শুল্ক,আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী আইন, ২০০০ (২০০০ সনের ২০ নং আইন ), এবং ক্যাডার বর্হিভ’ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা (শুল্ক,আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ২৮ নং আইন) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল এবং শুল্ক,আবগারী ও ভ্যাট অনুবিভাগের যে সকল কর্মচারী সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ার নিমিত্তে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রি: তারিখ পর্যন্ত ফিডার পদে চাকুরির মেয়াদকাল পূর্ণ করেছেন, তাদের স্নাতক বা স্নাতকোত্তর পাশের মূল সনদপত্র, সার্ভিস বুক, ফিডার পদে চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত আদেশ, চাকুরীতে প্রবেশের পর স্নাতক ডিগ্রী অর্জন করলে উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি বা আদেশ এবং বিগত ০৫ (পাঁচ) বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন চাওয়া হয়। এই স্মারকের প্রেক্ষিতে বিভিন্ন দপ্তর হতে প্রাপ্ত তথ্যাবলীর নিরিখে ফিডার পদ পূরণকারী এই একশত একান্ন জন কর্মচারীর একটি সমন্বিত খসড়া জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হয়। এই প্রণীত খসড়া তালিকায় কোন কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে কিনা, তা আগামী ০৩ দিনের মধ্যে তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্বিতীয় সচিব (শুঃ ভঃ প্রঃ-৩)স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়। তারই ভিত্তিতে তাদের পদোন্নতি চুড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত দু’মাস আগেও এধরনের একটি ব্যাচকে পদোন্নতি দিয়ে বিভিন্ন কাস্টমস কমিশনারেটে পদায়িত করা হয়েছিল ।

কিন্তু কর্মচারী থেকে নন-গেজেটেড কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেও এদের নেই কোন ফাইল সম্পর্কে বাস্তব ধারনা। বুনিয়াদি প্রশিক্ষণ ব্যতীরেকে বিভিন্ন কমিশনারেটে এসকল নূতন কর্মকর্তাকে সরাসরি বদলী করাতে গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়ের দপ্তরগুলো হতে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং বাঁধাগ্রস্থ হচ্ছে তৃণমূল থেকে রাজস্ব সংগ্রহে।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে  আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা

পুলিশের কটি পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে

নড়াইলের রাসেল ব্রীজের উপর পুলিশের কটি পড়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সময় টিভির নড়াইল জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার