ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি নেতৃত্বে আসিফ-সেলিম

জবি প্রতিনিধি:
১৮ মে ২০২৪, ১৪:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‍‌‌‌দিনাজপুর জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ‍‍‍‌দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি এর আগামী ১ বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী এবং সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

শনিবার (১৭ মে) সংগঠনের সদস্য ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

আগামী ১ বছরের জন্য এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মোর্শেদ হাসান আসিফ, সাধারণ সম্পাদক মো. সেলিম রানা, সহ সভাপতি আতিকুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান রাশাদ ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জিনান। দীর্ঘ ৩ বছর পর দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই কার্যনির্বাহী কমিটি গঠিত হলো।

এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মো. মোর্শেদ হাসান আসিফ জানান, দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি আমাদের প্রাণের সংগঠন। আমরা দিনাজপুর জেলার প্রায় ৪০০ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছি। আমরা সবাই এই সংগঠনে একত্রিত হয়ে সকল শিক্ষার্থীর যে কোন যৌক্তিক প্রয়োজনে এবং সমস্যায় পাশে থাকি। এই সংগঠনে কাজ ই হলো ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার্থী বান্ধব সেবা প্রদান করা। আমরা চাই জেলা কল্যাণ সমিতির গতানুগতিক কাজের বাইরেও সৃজনশীল কিছু কাজ করতে এটা হতে পারে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইডিয়া শেয়ার সেমিনার ইত্যাদি। সর্বোপরি উপদেষ্টা পরিষদ, এ্যালামনাই এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই সংগঠনে সকল সদস্যদের যেকোন পরিস্থিতিতে পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংগঠনের উপদেষ্টারা জানান এই সংগঠনে গতিশীলতা বৃদ্ধির জন্য আগামী এক বছর এই কার্যনির্বাহী কমিটি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।

আমার বার্তা/শশী/এমই

এবার গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে তোপের মুখে চবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মোছা নিয়ে চরম বিতর্কের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)

শেখ হাসিনার সেই গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দেবে ঢাবি

ছাত্র-শিক্ষককেন্দ্র (টিএসসি)-সংলগ্ন মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে

ঢাবিতে উর্দু বিভাগের নবীনবরণে পাকিস্তান হাইকমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে উর্দু বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ পিঠা, উৎসব ও গজল সন্ধ্যায়

শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা অনিচ্ছাকৃত ভুল: ঢাবি প্রশাসন

গভীর রাতে টিএসসি এলাকায় মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের
  • সর্বশেষ
  • জনপ্রিয়