ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ঢাবির ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১১:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিরাজুল ইসলাম লেকচার হলে নবীন বরণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খণ্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান স্বাগত বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ইতিহাস বিভাগ আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। প্রায় একশ বছর যাবৎ এই বিভাগের অ্যালামনাইরা দেশ ও জাতির কল্যাণে কৃতিত্বের সঙ্গে ভূমিকা রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের বড় সৌন্দর্য। তবে সেই পরিবেশের সঠিক ব্যবহার করতে হবে। নিজ পরিবারের মতো বিশ্ববিদ্যালয়ের পরিবারেও আন্তঃব্যক্তিক সম্পর্কের অবনতি ঘটতে পারে। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা রয়েছে। সেইসঙ্গে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রাপ্ত সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহার করতে হবে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে পারদর্শী হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় অনুষ্ঠানে অনার্স ও মাস্টার্সের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী আটজন শিক্ষার্থীকে অ্যাকাডেমিক রোল অব অনার প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন- শাজিয়া খানম আনিকা, মো. বোরহান উদ্দিন, আসিয়া হোসেন মালিহা ও মায়মুনা আক্তার এবং মনীষা রানী মহন্ত, শিউলি মোল্লা, রুপম রোদ্দুর ও মাহামুদ সিকদার। এছাড়া, খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য দুইজনকে অ্যাথলেটিক রোল অব অনার দেওয়া হয়। শিক্ষার্থীরা হলেন-মো. মারুফ হাসান ও রমা বর্মণ।

আমার বার্তা/এল/এমই

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে কার্যালয়ে আটকে রেখে শারীরিক

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

খাসকামরায় ডেকে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ: বিচারককে শোকজ

পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পে প্রতারণা, রিট খারিজ করলেন হাইকোর্ট

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সচেতন করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা