ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বগির দাবিতে গণস্বাক্ষর

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৫:০২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয় বিআরএফ ইয়ুথ ক্লাব।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগি দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর হস্তান্তর করা হয়।

গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, চাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ, সৈয়ব আহমেদ সিয়াম, মো. ইসতিয়াক হোসেন মজুমদার, মো. কাউসার আহমেদ ও ইয়াসিন সিয়াম।

চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বগি ও শিডিউল সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় সকল শিক্ষার্থীর আসন গ্রহণ করা সম্ভব হয় না। অনেক শিক্ষার্থীকেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। আমরা আশা রাখবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধানে কাজ করবে।

তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবি এসেছে। বাংলাদেশে মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির বিষয়টি চালু আছে। ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, জাপান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগির উদ্যোগটি প্রচলিত আছে। আমরা অবিলম্বে শাটল ট্রেনে মেয়েদের সংরক্ষিত বগি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।'

বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব সংরক্ষিত বগির বিষয়ে জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের চার হাজারের অধিক শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে স্বাক্ষর প্রদান করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অবিলম্বে শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য তিনটি সংরক্ষিত বগির ব্যবস্থা করবেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে। চাকসুর মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হোক। আশা করি একটি ভালো সমাধান আসবে।

আমার বার্তা/এল/এমই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন।  সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী