ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

রুমমেটকে ছুরিকাঘাত
আমার বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৫, ১২:৩১

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালাল আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি বলেন, গতরাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোভাবে আমি নিজেকে আত্মরক্ষা করি।

রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। রাতেই শাহবাগ থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান তিনি।

আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ আছে। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বলেন, ‘আমি নিজেও শিক্ষার্থীদের দেখেছি হল প্রশাসন বিশেষ করে প্রভোস্টের পদত্যাগের দাবি জানাচ্ছে। তবে তারা যদি বুধবার কোনো এক সময়ে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি দাওয়া পদ্ধতিগতভাবে জানায়, সেক্ষেত্রে তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আমার বার্তা/জেএইচ

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে আগাম বন্যার পূর্বাভাস প্রদান সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তথ্য-উপাত্তের

ঢাবির একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক সুদীপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী