ই-পেপার শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩

আমরা ভুলিনি, ভুলব না-বাকৃবির জুলাই শহীদ দিবসে উপাচার্যের দৃঢ় উচ্চারণ

বাকৃবি সংবাদদাতা:
১৬ জুলাই ২০২৫, ১৯:০৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর শ্রদ্ধা, শোক ও জাতীয় দায়িত্ববোধে উদ্ভাসিত হয়ে পালন করা হয়েছে ‘জুলাই শহীদ দিবস’।

বুধবার (১৬ জুলাই) ২০২৪ সালের আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার স্মরণে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। শোকর‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি পালিত হয় এক গাঢ় আবেগ ও প্রত্যয়ের পরিবেশে। শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সরব উপস্থিতি দিনটির তাৎপর্য আরও গভীর করে তোলে।

সকাল ১০টায় প্রশাসন ভবনের করিডোর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যালিতে কালো ব্যাজ ধারণ করে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। র‌্যালিটি টিএসসি, কোষাধ্যক্ষ ভবন ও বোটানিক্যাল গার্ডেন প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মঞ্চে আরও ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের তিন শহীদের নিকটাত্মীয়—রেদোয়ান হোসেন সাগরের পিতা মো. আসাদুজ্জামান আসাদ, শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই মো. সাদ্দাম হোসেন এবং শহীদ আছির এম.টি শারাল হকের পিতা এইচ.এম. এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক আন্দোলনভিত্তিক তিনটি ভিডিওচিত্র প্রদর্শন করেন।

আলোচনা পর্বে গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ও অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ অনেকে।

উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা জড়িতদের দ্রুত বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান। এসময় উপাচার্য তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "১৬ জুলাই একটি শোকের দিন, একটি অনুপ্রেরণার দিন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৬ জুলাই একটি অবিস্মরণীয় দিন।" তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে আত্মদানকারী ছাত্র-জনতাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। উপাচার্য বলেন,

"আমরা তোমাদের ভুলিনি, ভুলব না কোনোদিন।"

তিনি আরও বলেন,"২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঢেউ বাকৃবিতেও আছড়ে পড়েছিল এবং তৎকালীন শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে সক্রিয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।"

বক্তাদের দাবির প্রেক্ষিতে তিনি জানান,"বাকৃবিতে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট ও সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী ফ্যাসিস্টদের দোসরদের বিচার শিগগিরই দৃশ্যমান হবে এবং বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল অন্যায়ের বিচার করা হবে।"

এসময় তিনি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভূমিকাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

গবাদিপশুর এলএসডি চিকিৎসার পুর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়ন করলো বাকৃবি

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) সম্পূর্ণ চিকিৎসা নির্দেশনা

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

জন্মদিনের চেনা ধারার বাইরে গিয়ে নিজের জন্মদিনটি ভিন্নভাবে উদযাপন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

  বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

রাবিতে ভর্তি যুদ্ধ শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে আফগান শিবিরে বড় দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

বিপিএল টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে যেভাবে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

নোয়াখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, দুই বন্ধু নিহত

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য চুক্তি সই

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

১৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ