ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৫, ১৫:০০

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মুসলিম বিশ্বের নেতাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

শুক্রবার (২১ মার্চ) দুপুর পৌনে ২টায় আজাদ ফিলিস্তিন ও ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে হলপাড়া, প্রশাসনিক ভবন এলাকা, ভিসি চত্বর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় তারা- ফ্রি ফ্রি, প্যালেস্টাইন; ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী; ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ; জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক; ওয়ান টু থ্রি ফোর, অকোপেশন/জায়োনিজম নো মোর- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশ থেকে ঢাবি শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, আজকে সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সঙ্গে জায়োনিজমের বিরুদ্ধে। আমরা বলতে চাই যারা যুগ যুগ ধরে ফিলিস্তিনে আমেরিকার মদদে হাজারো মুসলিমকে হত্যা করছেন তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাব। আমরা মুসলিম বিশ্বের কাছে আহ্বান জানাই, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিল আমাদের ভাই-বোনদের ওপর নজরদারির জন্য। আমরা এর হিসাব চাই। যে স্পাইওয়্যার কিনে আমার ভাইকে আয়নাঘরে রাখা হয়েছে তার বিচার করতে হবে। আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা পুনর্বহাল করতে হবে।

আমার বার্তা/জেএইচ

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে ‘ব্রিটিশ

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা