ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘আমরা তো তিমিরবিনাশী’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
০৭ এপ্রিল ২০২৪, ১৫:১২

এবারের বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমরা তো তিমিরবিনাশী’।

রোববার (৭ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে মঙ্গল শোভাযাত্রা উদযাপন উপ-কমিটি এবং বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রক্টর মাকসুদুর রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, “এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হবে ‘আমরা তো তিমিরবিনাশী’।”

নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

রামেন্দু মজুমদার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আমাদের অনুরোধ, আপনারা দূর থেকে নিরাপত্তা দেবেন যাতে মঙ্গল শোভাযাত্রাকে আর্মি প্যারেড মনে না হয়। আর সন্ধ্যা ৬টার মধ্যে সব কর্মসূচি শেষ করার যে বাধ্যবাধকতা আইনশৃঙ্খলা বাহিনী জারি করেছে আমারা তা এবার মানতে চাই না।”

আমার বার্তা/জালাল আহমদ/এমই

এবার গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে তোপের মুখে চবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মোছা নিয়ে চরম বিতর্কের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)

শেখ হাসিনার সেই গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দেবে ঢাবি

ছাত্র-শিক্ষককেন্দ্র (টিএসসি)-সংলগ্ন মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে

ঢাবিতে উর্দু বিভাগের নবীনবরণে পাকিস্তান হাইকমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে উর্দু বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ পিঠা, উৎসব ও গজল সন্ধ্যায়

শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা অনিচ্ছাকৃত ভুল: ঢাবি প্রশাসন

গভীর রাতে টিএসসি এলাকায় মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের
  • সর্বশেষ
  • জনপ্রিয়