ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দেশে ৩ দিন কালবৈশাখীর আভাস, ঢাকায় হতে পারে তীব্র বজ্রপাত

আমার বার্তা অনলাইন:
২০ মার্চ ২০২৫, ১৮:৫৫

গত কয়েকদিন থেকে অনিয়মিত ও বিচ্ছিন্নভাবে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বর্ষা পূর্ববর্তী সময়ে এটাকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার আগ মুহূর্তে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বজ্র ও কালবৈশাখী ঝড় এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য। তবে আগামী ৩ দিন বৈশিষ্ট্যগুলো প্রবল আকারে হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান আমার বার্তাকে বলেন, আগামী ৩ দিন অর্থাৎ শুক্র থেকে রোববার দেশের সব বিভাগেই দুয়েক জায়গায় (২৫ শতাংশ এলাকা) ঝড় বৃষ্টি হতে পারে। তবে এটি দীর্ঘক্ষণ হবে না। বিক্ষিপ্ত ভাবে হবে।

তিনি বলেন, আগামী রোববারের পর থেকে ঝড় কমে যাবে। তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। গরমের অনুভূতি বেড়ে যাবে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে বলেন, আগামী ২২ ও ২৩ শে মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি জানান, আগামী শনি ও রোববার পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ শে মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এছাড়াও ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি কৃষকদের জন্য নির্দেশনা দিয়ে বলেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত সেই আলুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এই আলুগুলো পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢুকাতে রাজি নাও হতে পারে।

আমার বার্তা/এমই

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে একেবারেই বৃষ্টি হয়নি। যার প্রভাব আজ

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

রাজধানীতে বৃষ্টি হলেও ঢাকার বায়ুদূষণ কমছে না। গতকাল তিন ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টি হলেও আজ

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ৫ এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের