ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

জীবনজয়ী জিনোম বিজ্ঞানী মাকসুদুল আলম

সিরাজুল কবির সাকিব
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩

সোনালি আঁশের সোনালি মানুষ,পাটের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞান সাধক ড. মাকসুদুল আলম। পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচনের গবেষণায় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সোনালি আঁশের সুদিন ফেরানোর স্বপ্ন দেখিয়েছেন। অদম্য ইচ্ছাশক্তিতে সকল প্রতিকূলতায় জীবনজয়ী, স্বপ্ন বাস্তবায়নের জাদুকর এই বিজ্ঞানী শুধু বাংলাদেশেরই নয়, সারাবিশ্বে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও অনন্য অবদান রেখেছেন।

নির্মোহ জীবনাদর্শের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলম শস্যের বহুমুখীকরণের ক্ষেত্রেও বিশেষ ভুমিকা রেখেছেন। বাংলাদেশের হয়ে পাট ও ছত্রাক ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের হয়ে পেঁপে, কৃত্রিম রক্ত, মালয়েশিয়ার হয়ে রাবারসহ বিভিন্ন উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন। পাটসহ প্রাকৃতিক তন্তু ব্যবহারে জাতিসংঘে পাস হওয়া বাংলাদেশের প্রস্তাবটি তাঁর আবিষ্কারের, অনন্য অবদানেরই স্বীকৃতি। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এর প্রচ্ছদ প্রতিবেদনে তাঁকে ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবক’ হিসেবে উল্লেখ করা হয়।

আমেরিকাসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশের অর্থ-বিত্তের প্রলোভন ছেড়ে দেশপ্রেমের টানে সোনার বাংলায় এসেছিলেন। সরকার থেকে ‘স্বপ্নযাত্রা’ গবেষণা প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে তাঁর সর্বমোট পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিলো সাড়ে নয় কোটি টাকার অধিক। কিন্তু ‘বিনিময় মূল্যহীন মাতৃসেবা’ বিবেচনায় গ্রহণ না করে তাঁর প্রতিষ্ঠিত জৈব প্রযুক্তি গবেষণা কেন্দ্রে সেই টাকা দান করেন।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলতেন, ‘যদি স্বপ্ন দেখতে পারো, তাহলে তা তুমি করতেও পারবে। কাউকে তোমার স্বপ্ন ধ্বংস করতে দেবে না। নিজের অনুভূতিকে মর্যাদা দাও,পরিশ্রম করো। যাদের সহায়তা পাবে, সবাইকে ধন্যবাদ দাও। প্রকৃতির অজানা রহস্যের সন্ধান তুমি পাবে। স্বপ্ন দেখো, তুমি পারবেই।’

অনন্য এই দেশপ্রেমিক বিজ্ঞান সাধকের কীর্তিকথা তুলে ধরেছেন শিক্ষক,গবেষক আবদুল্লাহ আল মোহন। প্রকাশিত হয়েছে এবারের অমর একুশের বইমেলায়। প্রকাশ করেছে অন্যধারা। মূল্য: ৩০০ টাকা। বইমেলার অন্যধারার ২ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। রকমারি ছাড়াও দেশের বিভিন্ন প্রখ্যাত বইয়ের দোকানেও পাওয়া যাবে।

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু