ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল: কাজল

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৫, ১৪:৫৭
আপডেট  : ২৯ জুন ২০২৫, ১৫:০৭

দাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনো টিকে আছে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন, ‘দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন অভিনেত্রী।

হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি।

দাম্পত্যজীবনে কখনো গদগদ প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে। অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। তবে কাজল বরাবরই খোলামেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

তাহলে সংসার কিভাবে টিকলো? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’

অভিনেত্রী মনে করেন, সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য। কোনও কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি। সেই কারণেই ২৫ বছরের দাম্পত্যে টিকে গিয়েছেন অজয়-কাজল।

আমার বার্তা/এল/এমই

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নাবিলা

অভিনয়, মডেলিং ও উপস্থাপক মাসুমা মাসুমা রহমান নাবিলার আজ (৮ এপ্রিল) জন্মদিন। বিশেষ দিনের প্রথম

ফুরফুরে মেজাজে ‘ফিল্টার ছাড়া’ প্রভা

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি

রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় টেলিভিশন জগতের উদীয়মান তারকা সুভাষিনীর (৩৬) আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন

৪২ বছরে মা হতে চলেছেন করিশ্মা তান্না

মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কখনো জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তা করা হয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া