ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কেরানীগঞ্জে সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা

কামরুজ্জামান মিল্টন:
১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

  • দখলদার সন্ত্রাসী হোতারা নয়া তকমায় সক্রিয়
  • স্থানীয় প্রশাসনে এখনো বরাবরের নমুনা

স্থানীয় প্রশাসন ও কতিপয় দুষ্কৃতকারীর আস্কারায় প্রায় দুই যুগের বেশী সময় ধরে নিছক-একটি সমবায় সমিতির সাইনবোর্ডর আড়লেই ছদ্মবেশী একটি চক্র চালিয়ে আসছে-উচ্ছেদ, জবরদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বপরি ভুমিদস্যুতা। যেন সেই মগের মুল্লুকী কায়দায় হুমকি-ধমকি ও আটক রেখে মারধর, এমন কি-অস্ত্রের মুখে জিম্মি করে ভিটেমাটি লিখে নিয়ে আসছে। শুধু তাই নয়, ইচ্ছে হলে চক্রান্ত করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এটা যেন তাদের যেন ব্যবসা। এ অভিযোগ-মো. শাহজাহান মুন্সী নামের জনৈক ভুক্তভোগীর। আর তা হলো দক্ষিন কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকায় ভুমিদস্যুতার নেপথ্যে ঘেরা ছদ্মবেশী ওই প্রতিষ্ঠানটির নাম-“আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র বিরুদ্ধে। যার মূল হোতা- সাবেক ও বর্তমান সভাপতি মোতাহার হোসেন ও আনোয়ার হোসেন।

সাইনবোর্ডধারী ওই দুস্কৃতকারী চক্রের অন্যতম হোতা মোতাহার হোসেন ও আনোয়ার হোসেনের নিরবচ্ছিন্ন দৌরাত্মের শিকার, দক্ষিন কেরানীগঞ্জের ঘোষকান্দার স্থানীয় বাসিন্দা শাহজাহান মুন্সী জানান, তাদের দীর্ঘ সময় ধরে তাদের নির্বিঘ্ন অত্যাচার-নির্যাতনে কোনঠাসা অসংখ্য লোকের সারির তিনি অন্যতম একজন। এর আগে অনেক লোককে এভাবে বিতাড়িত করলেও তিনি তার নিজস্ব স্থানীয় অস্তিত্বের বলে কোন মতে টিকে থাকেন। কিন্তু সবশেষ তিনি সদ্য ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র জুলুমবাজদের দৌরাত্মের শিকার হন। আর তা থেকে বাঁচার জন্য এখনো দ্বারে দ্বারে ঘুরছেন। পচ্ছেন না কোন সুফল। কারণ তারা ফের নতুন তকমায় হয়ে উঠেছে-সক্রিয়। তারা ফের স্থানীয় প্রশাসনসহ এলাকার ওই শ্রেণীর নয়া দুস্কৃতকারীদের সাথে সখ্যতা গড়ে নতুন করে তাকে এলাকা ছাড়া করতে মরিয়া হয়ে উঠেছে। আর করে যােেচ্ছ-একটার পর একটা চক্রান্ত। তারই ধারাবাহিকতায়,চক্রটি সদ্য তার (শাহজাহান মুন্সীর) নিজ বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মালামাল পর্যন্ত প্রবেশে বাধা দিয়ে তাকে মারাত্বক ক্ষতির মুখে ফেলে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়। আর এ নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের দারস্থ হয়ে উল্টো পড়েন বিপাকে। থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে বরাবরের মত করেন-গড়িমশি। তাদের অবৈধ সুবিধা নিয়ে নিরবতার আস্কারায় চক্রটি হয়ে উঠেছে-আরো বেপরোয়া।

আরো জানান,দীর্ঘ সময় ধরে তিনি ও তার পরিবার ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র নামে ওই প্রতিষ্ঠানটির ছদ্মবেশী হোতা মোতাহার,আনোয়ারের উচ্ছেদ ও দখলদারির তৎপরতার জুলুমবাজিতে দিশাহারা। এ যাবৎ তাদের বেপরোয়া দাপটের কাছে কেউ বিরুদ্ধে অভিযোগ তোলার সাহসই পেত না। কারন তাদের বিরুদ্ধে দেয়া অভিযোগ কেউ আমলে তো নিতই না,বরং তাতে উল্টো তাদের নির্যাতনের ঝুকিতে পড়তে হতো। সম্প্রতি দেশের পট পরিবর্তনে এলাকার অসংখ্য ভুক্তভোগী কিছুটা নড়েচড়ে বসার সাথে সাথে ওই ভুমিদস্যু চক্রটিও পাল্টে ফেলেছে-তকমা। চক্রটির বরাবরের হোতা জুলুমবাজ মোতাহার, আনোয়ার হয়ে উঠেছে-নতুন কায়দায় তৎপর।

সরেজমিনে জানা যায়, বরাবরই সন্ত্রাসী বাহিনীর বেশামাল নির্যাতনের শিকার হয়েও কোন প্রতিকার না হওয়ায় তা একধারনের মামুলি বিষয়ে রূপ নিয়েছে। তার ধারাবাহিকতায়, কয়েক মাস আগে এলাকার পঞ্চায়েত কমিটির মো. রাসেল (৪৫) নামের সদস্যকে তাদের দক্ষলদারি ও জুলুমবাজির বিরুদ্ধে কথা বলার অপরাধে নির্মম নির্যাতন চালায়। তার দিয়ে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রকাশ্যে নির্যাতনে অজ্ঞান হওয়ার পর সজ্ঞান করে করে একটানা তিন ঘন্টা চালানো হয়-বেধড়ক মারধর। আর তাতে এলাকার বাসিন্দাদের মধ্যে ফের ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে পড়েছে। এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানা থেকে এ ব্যাপারে কোন সদুত্তোর মিলেনি। আর ওই “আল-মুজাহিদ সমবায়”র সাবেক সভাপতি মোতাহার হোসেনের সাথে মোবাইলে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কথা না বলে ফোনটি কেটে দেন। ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র ঠিকানা-রাজধানীর শ্যামপুর থানা এলাকার ৫১ পোস্তগোলা শিল্প এলাকা,৭ নং প্লট (৩য় তলা), জুরাইন রেলগেট।

আমার বার্তা/এমই

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর  প্রধান প্রকৌশলী ডিজাইন এন্ড মনিটরিং বিভাগের আইয়ুব আলীকে ঘিরে অসংখ্য

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

রাস্ট্রায়ত্ব তেল সরবরাহ কারী প্রতিষ্ঠান সিরাজগঞ্জের শাহাজাদপুরের যমুনা অয়েলের  বাঘাবাড়ি ডিপোতে অনিয়মেই যেন  নিয়মে পরিনত

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

 চীন বিএনপির সাথে সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী, বিএনপি এক চীন নীতি এবং দুই দেশের

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

# বিচার দাবিতে ভুক্তভোগী নারীর আকুতি # বরখাস্ত কারারক্ষীকে পাঠিয়ে ঘুষের প্রস্তাব # ডিআইজি কর্তৃক ঘুষ গ্রহণের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে টানা ৫ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে: সাইমন হারমার

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে ‘বালিশ কাণ্ড’

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড  ট্রাম্প

ভূমি দখল ও অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের নির্দেশ

৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

লাখে ৩ হাজারের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান