ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ও বিশ্বের আলোচিত ঘটনা প্রবাহ ২০২৪

ইমাম হোসেন:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

২০২৪ সাল বিশ্বব্যাপী নির্বাচনী বছর হিসেবে অভিহিত। বিশ্বের প্রায় ৩৭০ কোটি মানুষ ভোট দান করে এই বছরে। বছরজুড়ে নানান ঘটনায় বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক কাঠামো নড়ে উঠেছে। নির্বাচনী ফলাফল, যুদ্ধ, সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, স্বৈরশাসনের অবসান সহ উল্লেখযোগ্য ঘটনা বলি নিচে তুলে ধরা হলো ;

রিপাবলিকান তথা ট্রাম্পের প্রত্যাবর্তন : বিগত স্টেশনে বাইরের কাছে হারলেও ২৪ শে এসে মার্কিনীদের বিপুল সমর্থনে পুনরায় নির্বাচিত হন. তার প্রত্যাবর্তনে বৈশ্বিক রাজনৈতিক গভীরভাবে প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা, মূলত ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট" ভোটারদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

বাসার আল আসাদের পতন (সিরিয়া) : আল কায়েদার শাখা সংগঠন হায়াত তাহরীর আল সেম এর নেতৃত্বে আলিপ পো ও দখল করে নেয়ার ঘোষণা করে বিদ্রোহীরা, তারপর হামাস দখলসহ ৮ ডিসেম্বর রাজধানীর দামাস্কাসে পৌঁছায় বিদ্রোহীরা। পরিশেষে ৫৪ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটে বাশার আল আসাদের৷ রাশিয়ার নির্বাচনে পঞ্চম বারের মতো বিপুল জনসমর্থন নিয়ে পুতিন সাতাশি দশমিক আট ভাগ ভোট পেয়ে ২০৩০ সাল পর্যন্ত আবারও দায়িত্বপ্রাপ্ত হন। এই সময় কাল শেষ করতে পারলে উনি জোসেফ স্ট্যালিন কে টপকে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করবেন।

গাঁজা যুদ্ধের এক বছর : ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইল জুড়ে একটানা রকেট নিক্ষেপ করে ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মাত্র ২০ মিনিটে আয়রন ডুমকে পাশ কাটিয়ে কয়েক হাজার রকেট ছুড়েন সংগঠনটি। এরপর জল, স্থলে, আকাশপথে দখল কৃত রাষ্ট্রের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। এই ঘটনায় ইসরাইলের বারোশ লোকের প্রাণহানি ঘটে। নজিরবিহীন হামলা চালিয়ে গাঁজা ফেরত চলে যায় হামাস যোদ্ধারা। গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী এই হামলার নাম দেন অপারেশন আল-আকসা ফ্লাড, এরপরই অপারেশন আয়রন সোড শুরু করে ইজরাইলি ডিফেন্স ফোর্সেস, উপর্যপুরি বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয় গাজা, এই পর্যন্ত প্রায় ৪৬ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছে ফিলিস্তানী, অব্যাহতভাবে চালিয়ে যাওয়া এই অভিযানের এক বছর পূর্ণ হলেও মেলেনি কোন সমাধান। পাকিস্তানের বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ইমরান খানকে ষড়যন্ত্র করে শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়ে শপথে যান। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইজরাইলি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিশ্লেষকরা।

ইসরাইল-ইরান সংঘাত : দামেসকে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়, নিহত ১৩ জনের মধ্যে তিনজন ইরানি সেনাপতি ছিলেন, লাগাতার সতর্কবার্তার পর সন্দেহ করা ইসরাইলে একের পর এক মিসাইল ছুটতে শুরু করে ইরান, প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান, উনিশে এপ্রিল ইসলামিক দেশটিকে পাল্টা আক্রমণ করে ইসরাইলি ডিফেন্স ফোর্সেস, তীব্র বিস্ফোরণে কেঁপে উঠে ইরান, ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর : ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে অদ্যাবধি তা চলমান রয়েছে৷

শেখ হাসিনার শাসনাবসান: পাঁচই আগস্ট শিক্ষার্থী -জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, এরপর বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

দক্ষিণ কোরিয়া সামরিক শাসন জারি : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ই উল দেশে সামরিক শাসন জারি করে। ২০২৫ সাল জনমত জরিপে ৭১% মানুষ মনে করে ২৪ সালের তুলনায় ২০২৫ সাল একটি ভালো বছর হবে, স্বাগতম ২০২৫।

আমার বার্তা/এমই

“ড্রাইভিং লাইসেন্সিং সিস্টেম” যেন ফেল-পাশের এক গ্যাঁড়াকল

এখনো কারসাজির বেড়াজালের পরীক্ষায় পাশে ঘুষ নির্ভরতা যেন অমোচনীয় সার্কেলগুলোর ওই রক্তচোষা ‘গ্যাঁড়াকল’এ হাতানো কোটি কোটি

সাড়ে ৭ কোটি টাকা ঋণ নিয়ে দিচ্ছেন না সহকারী সচিব একরাম হক

# ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় # সরকারী কর্মকতা পরিচয় দিয়েছেন ফ্লেক্সি লোড ব্যাবসায়ীর # ঋণ দিয়েছে  ইস্টার্ন 

হিসাব রক্ষক শেখ নাসির দুর্নীতি করে গড়েছেন অডেল সম্পদের পাহাড়

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্নীতির ও অনিয়মে ভরপুর। পতিত সরকারের দোসররা এখনো আছেন

রাজধানীর উত্তরায় গার্মেন্টস কর্মী থেকে কোটিপতি আল আমিন

রাজধানী উত্তরার পূর্ব ফায়দাবাদ বালুর মাঠ রোডে ২১১৫ নং বাড়ি, স্বপ্ন বিলাস আটতলা ভবনের একক
  • সর্বশেষ
  • জনপ্রিয়