ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

ইসরাইলের পতন নিয়ে যে ভবিষ্যদ্বাণী রয়েছে পবিত্র কুরআনে

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৫, ১৬:১৪

হামাসের হামলার জের ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে গত বছরের ৭ অক্টোবর থেকে নৃশংস গণহত্যা শুরু করেছে বর্বর ইহুদি দেশ ইসরাইল। এরপর থেকে প্রতিটি দিন গাজাতে নির্বিচারে গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মাঝে কয়েকদিন যুদ্ধ বিরতির পর ফের নির্বাচারে হত্যাযজ্ঞে মেতে উঠেছে দেশটি।

মজলুমদের এই জনপদটিতে প্রতিদিনই এই জনপদে অবিরাম বোমাবর্ষণে ক্ষয়বিক্ষত হচ্ছে অসহায় নারী ও শিশুদের দেহগুলো। আর এসব দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে।

তবে ইসরাইলের বর্তমান কার্যকলাপের জন্য তাদের ঘোর শাস্তি অপেক্ষমাণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনী ইসরাইলের পাপ, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা-ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। বনী ইসরাইল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। কেয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি একসময় আসবে।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এল, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা বান্দাদের প্রেরণ করলাম। তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল।’

এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ। আল্লাহ আরো বলেন, ‘তখন আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধনসম্পদ এবং পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম, এবং তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম, যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও।

এরপর আল্লাহ বলেন, ‘যদি তোমরা ভালো কাজ করো, তবে তা নিজের জন্যই ভালো, আর যদি মন্দ কাজ করো, তবে তা তোমাদেরই ক্ষতি করবে।’

এমন এক পরিস্থিতি যখন দ্বিতীয়বার আসবে, আল্লাহ আরো বলেন, ‘তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব, যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে, যেমন প্রথমবার ঢুকেছিল। তারা যেখানে জয়ী হবে, সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে।’

মহান আল্লাহ তায়ালা আরও বলেছেন, ‘তোমরা যদি পুনরায় একই কাজ করো, আমি তখনো একইভাবে প্রতিশোধ নিব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করে রেখেছি।’

বর্তমান বিশ্বের ঘটনাবলীতে, অনেক মুফাসসিরের মতে, এই ভবিষ্যদ্বাণী বনী ইসরাইলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে। তারা মনে করেন, কোরআনে বর্ণিত ঐক্যহীনতা ও ধ্বংসের পথে ইসরাইলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে, আল্লাহর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু