ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র স্মরণসভা ও দোয়া মাহফিল

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৩
আপডেট  : ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:১০

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

গত সোমবার (৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ, সহযোগী সংগঠন নিউইয়র্কে এ স্মরণসভার আয়োজন করে। এতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দলটির নেতাকর্মীরা।

স্মরণসভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, দেশের জন্য আন্দোলন সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা বিশ্বের মানুষের বিপুল অংশগ্রহণে এমন জানাজা পৃথিবীতে বিরল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। তিনি বলেন, মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে সম্মান পেয়েছেন তা ইতিহাস রচনা করেছে। আন্দোলন-সংগ্রামে কখনো পিছু হটেননি তিনি। সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল ও দেশকে এগিয়ে নিয়েছেন। দেশের জন্য তার যে ত্যাগ- জাতি তা মূল্যায়ন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আখতার হোসেন বাদল, কাজী সাখাওয়াত হোসেন আজম, মোশারফ হোসেন সাবুল, বাসেত রহমান, সাদিল হোসেন, আলী ইমাম সৈকত, সালেহ চৌধুরী, আজহারুল মিলন, ফরহাদ খোকন, চেয়ারম্যান হারুণ, মাসুদ হোসেন প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি