ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বিয়াম-এর ১ম কেন্দ্রীয় কাউন্সিল এন্ড লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৪:৪১

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ১ম কেন্দ্রীয় কাউন্সিল এন্ড লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার অডিটোরিয়ামে হাফেজ বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় লিডারশিপ সামিট।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ও তরুণ নেতৃবৃন্দের উদ্দেশ্যে সততার সাথে কাজ করার পরামর্শ দেন। বলেন, নৈতিকতার কোনো বিকল্প নেই। নৈতিকতা থাকলে কেউ কাউকে হারাতে পারে না।

মুশফিকুর রহমান ও উসামা বিন আব্দুল বারির যৌথ সঞ্চালনায় সামিটে বশির ইবনে জাফরকে প্রেসিডেন্ট ও এমডি রফিকুল ইসলামকে সেক্রেটারি করে বিয়াম ২০২৫-২৬ সেশনের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটিতে লিডারশিপ বিষয়ক নানান কলাকৌশল নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল সারওয়ার, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-এর পিএইচডি গবেষক মো. খাইরুজ্জামান, ইজ্জান গ্লোবাল ট্রেডিং এর সিইও তোফায়েল আহমেদ, বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার উপদেষ্টা এসএম আশিবুর হাসনাত সাদী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।

বিয়ামের নতুন কমিটির বাকি পদগুলোতে নির্বাচিত ইয়ুথ লিডাররা হলেন, ভাইস প্রেসিডেন্ট রাজিন শাহরিয়ার, মুশফিকুর রহমান, উসামা বিন আবদুল বারী, জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ট্রেজারার আরমান মজুমদার, অর্গানাইজেশনাল সেক্রেটারি ফাইজা হুমায়রা, অ্যাকটিং অর্গানাইজেশনাল সেক্রেটারি ওমর ফারুক সৈকতসহ আরও অনেকে।

আমার বার্তা/এল/এমই

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

হামের চিকিৎসায় রাজশাহীতে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা