ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা-১৭ আসনে বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে রবি চৌধুরী ও মনির খান

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০
আপডেট  : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বিএনপির সাংস্কৃতিক প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে দিনব্যাপী সাংস্কৃতিক প্রচার-প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে দিনব্যাপী এই প্রচারণা শুরু হয়। এই কর্মসূচি সমন্বয় করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান ও কণ্ঠশিল্পী রবি চৌধুরী। মনির খান কমিটির একজন সদস্য হওয়ার পাশাপাশি সারাদেশের সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সমন্বয়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক আয়োজন অনুষ্ঠিত হয় যা এলাকায় স্পষ্ট নির্বাচনী আমেজ তৈরি করে। কর্মসূচিতে আরো যুক্ত ছিলেন অভিনেত্রী রিনা খান, কণ্ঠশিল্পী মুহিন খান, শওকত আলী ইমন, রিমি, অভিনেত্রী শাহ হুমাইরা সুবহা। ঢাকা-১৭ নির্বাচনী আসনের ক্যান্টনমেন্ট থানা এলাকার প্রচার উপকমিটির সমন্বয়ক রাজ মাসুদ ফরহাদও সক্রিয়ভাবে অংশ নেন।

সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়। অংশগ্রহণমূলক এসব আয়োজনে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যুক্ত হয়ে শিল্পীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আয়োজকদের মতে, সংস্কৃতিনির্ভর প্রচারণা মানুষের কাছে সহজে পৌঁছায় এবং ইতিবাচক সাড়া তৈরি করে। নির্বাচনী বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলে তারা মনে করেন। নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক সম্পৃক্ততা আরো বাড়াতে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা /জেএইচ

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়,

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা