ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১
আপডেট  : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এখনো মায়েরা ঘরে নিরাপদ নন, ঘর থেকে বের হলেও চলাচল নিরাপদ নয়, কর্মস্থলেও নিরাপত্তা নেই। চাঁদাবাজ ও মামলাবাজের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে ব্যাপকভাবে ছুঁয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি আমরা চাই?

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।

জামায়াত আমির বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। নির্বাচনের সময়ে তারা জনগণের কাছে পীর, দরবেশ, আউলিয়া হিসেবে হাজির হয়, বসন্তের কোকিলের মতো সুন্দর ছবি দেখায়। তবে নির্বাচনের পর তারা অদৃশ্য হয়ে যায়।

তিনি ক্ষমতায় এলে দেশে সব ধর্মের উৎসব নিরাপদে উদযাপনের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম ধর্মীয় ব্যাপারে অতিরিক্ত জোর দেয় না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারাদারি করেছে জামায়াতের কর্মীরা। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের উৎসব নিরাপদে উদযাপনের নিশ্চয়তা দেব।

আমার বার্তা /জেএইচ

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী

যেভাবে ভারতে পালান নানক

দুই বছর ধরে পশ্চিমবঙ্গে পলাতক জীবন কাটাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

ডিএজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন রুমিন ফারহানার

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৮৫৫ মামলা

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডাকসু থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাড়ছে না হজ নিবন্ধনের সময়

এনপিটি ছাড়তে পারে ইরান, বদলাবে পারমাণবিক নীতি?

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস: এফবিসিসিআই প্রশাসক

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল: প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে