ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জামায়াত পিআর ও গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায়: রিজভী

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৯
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পিআর পদ্ধতি ও গণভোট আয়োজনের দাবি তুলে জামায়াতসহ কিছু রাজনৈতিক দল যেকোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে তথাকথিত কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বনবীকে অবমাননা করে যাচ্ছে। জামায়াত কি মধ্যযুগীয় খ্রিষ্টান পাদরিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এটা সম্পূর্ণ ধর্মীয় প্রতারণা।

তিনি বলেন, ইসলাম কোনোভাবেই এমন ভণ্ডামিকে সমর্থন করে না। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এভাবে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা কিছু ছেলেপেলেকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, কটুক্তি ও করুচিপূর্ণ কথা ছড়ানোর বাহিনী গড়ে তুলেছে। এরা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে প্রচার করছে প্রতিনিয়ত।

রিজভীর অভিযোগ, জামায়াত এখনও আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকতে চায়। তাদের রাজনৈতিক চাতুর্য দেখেই বোঝা যায়, তারা কৌশলে আওয়ামী লীগের ভোট টানার পাঁয়তারা করছে।

তিনি বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান রয়েছে। তারা শর্ত আরোপ করে জনগণকে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

আমার বার্তা/এমই

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

গতকাল সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোন দুর্নীতির

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার