ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সড়ক পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১০:৫৩

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলেছেন। তাই সমাবেশ শেষে সড়ক ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা।

রোববার (০৩) শাহবাগের চারপাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।

সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।

কবি নজরুল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আমার বার্তা/এল/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি