ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রতিশোধ চাই না, ন্যায়বিচার চাই: জামায়াত আমির

আজহারের রায়ের প্রতিক্রিয়া
আমার বার্তা অনলাইন
২৭ মে ২০২৫, ১৪:০৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই ন্যায়বিচার। এই রায়ের মধ্য দিয়ে পরিষ্কার, এটি ছিল নেতৃত্বের গণহত্যা।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পরপরই রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযোদ্ধা হলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল নেতা প্রতিদিন জন্মায় না। তাদের হত্যা করে জাতিকে নেতৃত্বহীন ও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, আল্লাহর দরবারে দোয়া করি, যিনি আজহারুল ইসলামকে বাঁচিয়ে রেখেছেন, তিনি যেন তাকে দিয়ে সত্য প্রতিষ্ঠিত করেন এবং তাকে নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দেন।

জামায়াতের আমির বলেন, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শোকর আদায় করছি। আমরা দীর্ঘদিন এমন একটি রায়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আল্লাহ আমাদের সেই দিন উপহার দিয়েছেন।

তিনি বলেন, বিগত শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে মিথ্যা মামলায়, সাজানো আদালত ও জাল সাক্ষ্যের মাধ্যমে কার্যত ‘জুডিসিয়াল কিলিং’ করা হয়েছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ দরজা কামনা করছি।

তিনি আরও বলেন, আজ যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। এই রায় প্রমাণ করে, সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। যদি এই রায়ে অভিযুক্ত নেতারা আজ বেঁচে থাকতেন, তাহলে তারা তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে জাতিকে উপকৃত করতে পারতেন।

ডা. শফিক বলেন, আদালতগুলো কার্যত ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে কাজ করেছে। যেখানে জাল-জালিয়াতি করে সাজা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহা তার বইয়ে স্বীকার করেছেন, কীভাবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এই সব মামলার সময় ‘সেইফ হোম’ ও ‘সেইফ হাউস’ নামের দুইটি টর্চার সেল তৈরি করা হয়েছিল, যেখানে নেতাদের শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিতে লোক ধরে এনে সেইফ হাউসে রাখা হতো। যাত্রাবাড়ীর একটি ঠিকানায় এসব ঘটনা ঘটেছে।

ডা. শফিক দাবি করেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিচার প্রক্রিয়ার নিন্দা জানিয়েছেন। ‘ন্যায়ের গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাজ্যের একটি আদালত বলেছেন, এই মামলা ছিল ‘জেনোসাইড অব জাস্টিস’। আজকের রায়ে আমাদের আদালতও কার্যত সেই কথাই বলেছেন। এই মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় দেশীয় ও আন্তর্জাতিক আইন মানা হয়নি। সংবিধান, এভিডেন্স অ্যাক্ট ও ফেয়ার ট্রায়ালের ন্যূনতম শর্তও লঙ্ঘন করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির

ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ: সেলিম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলম দৃষ্টিকটু

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন কয়েকজন সহকর্মীকে নিয়ে সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ

নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দলটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু