ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

‘অসম্পূর্ণ আলাপ’ শেষ করতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১২:১০

একদিনের ব্যবধানে আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।

এর আগে ২০ এপ্রিল দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল দলটির একটি প্রতিনিধি দল। ওইদিন বেলা ১১টা থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্নভোজ বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈঠক করেছিল তারা। কিন্তু সংস্কার নিয়ে আলোচনা শেষ করতে না পারায় আজ আবার বৈঠকে বসেছেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ২০ এপ্রিল ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না- এই প্রস্তাবসহ একাধিক বিষয়ে একমত হতে পারেনি। সেগুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রথম দফায় ১০ এপ্রিল বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে।

প্রথম পর্যায়ে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রণীত সুপারিশসমূহ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।

কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত পেয়েছে।

আমার বার্তা/জেএইচ

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর