ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল খান

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৯
আপডেট  : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৬
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হয়। ছবি- সংগৃহীত

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, 'কেউ কেউ নানান কথা বলেন, কিন্তু তারা যখন সংস্কারের প্রথম অক্ষরটিও উচ্চারণ করেনি, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ২৫ দিয়েছেন। আরও বহুজন যখন সংস্কারের কথা ভাবেননি, তখন জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছেন। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছি। তখন তারা এটাও বলেছেন যে, এর চেয়ে ভালো প্রস্তাব কারও থাকলে তারা সেগুলো সাদরে গ্রহণ করবেন।'

'এই যে সংস্কার কমিশনের কাজ, এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি। আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে। আমরা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থ বিবেচনা করে সেগুলো গ্রহণ করব', বলেন তিনি।

বিএনপির এই নেতা জানান, তারা যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা হলো তাদের একটি ঘোষণা এবং প্রতিশ্রুতি।

'যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ তৈরি না-ও হয়, বিএনপির জন্য তো একটি সনদ আছেই। সংস্কারের সনদ। কাজেই আমরা সংস্কারের পক্ষে', বলেন তিনি।

নজরুল ইসলাম খান জানান, তার দল বিশ্বাস করে- যে প্রস্তাবগুলো কমিশন থেকে করা হয়েছে সেগুলো স্বদিচ্ছা নিয়েই করা হয়েছে।

'আমরা আরও ভালো চাই, সেটা ঠিক আছে। কিন্তু আরও ভালো চাওয়ার জন্য যাতে আমরা এত সময় না নেই, যাতে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটি স্তিমিত হয়ে যায়। সংস্কার একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। এটি হতেই হবে। সময়ের সঙ্গে এটি হবেই', বলেন তিনি।

বিএনপির এই নেতা জানান, গতকাল তারা প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপির চেয়ে কোন রাজনৈতিক দল সংস্কার বেশি করেছে।

'বিএনপি রাজনৈতিক ও গণতান্ত্রিক দুইভাবেই সংস্কার করেছে। সবখানেই তারা সংস্কার করেছে। আমরা কমিশনকে সহযোগিতা করছি এই প্রত্যাশায় যে, গণঅভ্যুত্থানের ফলে দেশে যে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগানোর জন্য', বলেন তিনি।

এর আগে, আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এই আলোচনার মধ্য দিয়ে তাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা, যার পরিপ্রেক্ষিতে দেশে একটি স্থায়ী গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, 'বারবার আমাদের দেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে। এগুলো যাতে আর না ঘটে এবং যার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে, তার প্রাতিষ্ঠানিক একটি রূপ দেওয়ার জন্য আমাদের এই আলোচনা।'

আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, 'আলাপ-আলোচনার মধ্য দিয়ে এমন একটি জায়গায় উপস্থিত হতে পারব, যার মাধ্যমে দেশের গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিকভাবে দেশের ভবিষ্যৎ তৈরি করবে।'

তিনি বলেন, 'ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, আমরা আশা করি যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলোতে আমরা আলোচনা করে একটা বিষয়ে পৌঁছাতে পারব।'

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অংশ নেন।

আমার বার্তা/জেএইচ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা