ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জেএসডির

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

দেশের বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।’

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে জেএসডি আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের আগে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

জেএসডির এই নেতা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করে দিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে।

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সব ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারি সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ, কে এম জাবির, সৈয়দ ফাতেমা হেনা, মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।

আমার বার্তা/এমই

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই।

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য

বিএনপি নেতা আবু নাছের আর নেই

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মো. ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম অংশ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার