ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি জনপ্রতিনিধিদের আইনের মধ্যে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক:
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার : ফাইল ছবি

বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন দেশের প্রচলিত আইন ও আর্থিক বিধি-বিধান মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা তুলে ধরেন।

ব্রিফিংয়ে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি সর্বজনবিদিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে, যা দেশের রিজার্ভের এক শতাংশের সমান। অনেক ঘটনার মধ্যে এটি একটি উদাহরণ মাত্র।

এমন অবস্থায় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করছে, জানতে চান ওই সাংবাদিক।

জবাবে মিলার বলেন, 'ওই প্রতিবেদনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল। বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন দেশটির আইন ও আর্থিক বিধি-বিধান মেনে চলেন, তা নিশ্চিত করতে সরকারকে উৎসাহিত করা হচ্ছে।'

আমার বার্তা/এমই

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই।

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় বলে মন্তব্য

বিএনপি নেতা আবু নাছের আর নেই

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মো. ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম অংশ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়