ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
প্রবীণ শিক্ষাবিদ কাজী আবদুর রশিদ

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৮
আপডেট  : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

বরগুনার পাথরঘাটার প্রবীণ শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ কাজী আবদুর রশিদ। তার কাছেই পড়তো ছোট্ট এক শিশু। তিনি স্নেহ করে শিশুটিকে ডাকতেন ‘পিনু’ বলে। আজ সেই পিনু নামের শিশুটিই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই আরেক শিক্ষার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি।

নিজ হাতে যার পড়াশোনার ভিত গড়ে দিয়েছিলেন সেই ছাত্র এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তবে ছাত্রের কাছে কিছুই চাওয়ার নেই বারধক্যের ভাড়ে নুয়ে পড়া প্রবীন এই শিক্ষাগুরুর। শুধু চান, তার সেই ছোট্ট ‘পিনু’ যেনো দেশটা সুন্দরভাবে গড়ে তোলেন আর মানুষের কল্যাণে কাজ করেন।

প্রবীণ এই শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে অতীতের নানা স্মৃতি। সাল ১৯৭২। কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছিলেন কাজী আবদুর রশিদ। সেখানেই মাত্র পাঁচ বছর বয়সে তারেক রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় তার কাছে। ছোট্ট তারেককে ভালোবেসে ‘পিনু’ বলে ডাকতেন তিনি। ভদ্র, নম্র ও বুদ্ধিদীপ্ত শিশুটির স্মৃতি আজও তার হৃদয়ে অমলিন।

কাজী আবদুর রশিদ জানান, শুধু তারেক রহমানই নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সঙ্গেও তার স্মৃতিময় সম্পর্ক রয়েছে। তার দাবি, জিয়াউর রহমান তার বাড়িতে খাবার খেয়েছেন। প্রিয় ছাত্রের খোঁজখবর জানতে চেয়ে ১৯৭৯ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ছোট্ট পিনুর প্রতি ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছিলেন। চিঠির শেষাংশে লিখেছিলেন, ‘আমার প্রিয় ছোট ছাত্র পিনুকে আমার ভালোবাসা ও আশীর্বাদ, যাকে আমি দীর্ঘ বছর ধরে দেখতে পারিনি এবং আমি জানি না সে এখন কত বড় হয়েছে।’

সেই চিঠির প্রতিটি শব্দে ফুটে উঠেছিল একজন শিক্ষকের ভালোবাসা, একজন অভিভাবকের মমতা। কয়েক দশক পেরিয়ে আজ সেই ছাত্র দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সময়ের ব্যবধান কিংবা রাষ্ট্রীয় ব্যস্ততার হিসাব কষে কোনো অভিমান জমিয়ে রাখতে চান না শিক্ষক। বরং ছাত্রের সাফল্যে তার চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

আবেগাপ্লুত কণ্ঠে কাজী আবদুর রশিদ বলেন, ‘আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু দোয়া করি, তিনি যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেন। এটাই আমার চাওয়া। আমার ছেলেরা প্রতিষ্ঠিত। আমি এখনো লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি।’

নিজের শিক্ষকতা জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক। আমার ছাত্র দেশের প্রধানমন্ত্রী, আরেকজন জাতীয় সংসদের চিফ হুইপ। আমি তারেক রহমানকে আদর করে পিনু বলে ডাকতাম। আমার পিনু হয়তো জানেন না আমি কোথায়, কীভাবে আছি, বেঁচে আছি কি না। রাষ্ট্রের কত কাজ, কত ব্যস্ততা।’

এই কথাগুলোর মধ্যে কোনো অভিযোগের চেয়ে একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসাই যেন বেশি স্পষ্ট হয়ে ওঠে। যে মানুষটি একদিন শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের সাফল্যকেই নিজের জীবনের বড় সম্পদ মনে করছেন।

১৯৪০ সালের ২৬ অক্টোবর বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন কাজী আবদুর রশিদ। ১৯৬০ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতগঞ্জ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নিজ এলাকার কালমেঘা মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করেন। সেখানেই তার শিক্ষার্থী ছিলেন আজকের জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি।

১৯৬৭ সালে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুলে যোগ দেন তিনি। ১৯৮০ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এবং ১৯৮৫ সালে যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাদের অনেকেই আজ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী আলেমের অন্যতম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বিশ্বের প্রভাবশালী মুসলিম

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে জাতীয় মসজিদ বায়তুল

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য