ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়
১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

পঞ্চগড়ের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে জেলার শেষ প্রান্তে ড্যাম বা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এর মাধ্যমে দেবীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকার কৃষিজমিতে সেচের পানির সংকট দূর হবে। বাড়বে ফসলের উৎপাদন ও কৃষকদের আয়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তেলীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় হালকা সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাত হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আগে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হতো। নতুন প্রকল্পের মাধ্যমে এ খরচ প্রায় অর্ধেকে, অর্থাৎ দেড় হাজার টাকায় নেমে আসবে। ভবিষ্যতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা গেলে সেচ খরচ এক হাজার টাকারও নিচে নামিয়ে আনা সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা হয়নি, সংস্কারও হয়নি। বর্তমান সরকার ইতোমধ্যে সড়কটির পাকাকরণের কাজ শুরু করেছে। পাশাপাশি সড়কটি সুন্দরদীঘি সেচমাথা পর্যন্ত সম্প্রসারণ ও বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।

ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পঞ্চগড় জেলার শেষ প্রান্তে একটি ড্যাম, ব্যারেজ বা সুইচগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সুন্দরদীঘি, দণ্ডপাল, চেংঠী, পামুলী, দেবীডুবা, দেবনগর ও সোনাহার এলাকার কৃষকেরা উপকৃত হবেন। বিশেষ করে সেচের পানির সংকট অনেকটাই দূর হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পানির অভাবে যেসব জমিতে বর্তমানে ১০ থেকে ১২ মণ ধান উৎপাদিত হয়, সেখানে নিয়মিত সেচ সুবিধা নিশ্চিত করা গেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত ধান উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি রবি শস্যের আবাদও বাড়বে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট বিবেচনায় নিয়েই ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী আলেমের অন্যতম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বিশ্বের প্রভাবশালী মুসলিম

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে জাতীয় মসজিদ বায়তুল

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য