ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৩

উদ্ধারের খুব কাছাকাছি গিয়েও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মিরপুরে ফোনটির অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেও শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন সিম কেনায় পুরোনো সিমটি বন্ধ হয়ে যাওয়ায় ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

শুক্রবার (১৩ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেছিলাম।

তিনি বলেন, আসিফ স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য আর মিস কমিউনিকেশন বলতে হবে। এর মধ্যে আসিফ নজরুল স্যার নতুন একটি সিম কিনে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকার দিকে যাওয়ার সময় সোবহানবাগ এলাকায় আসিফ নজরুলের মোবাইল ফোনটি ছিনতাই হয়। গাড়ির খোলা জানালা দিয়ে এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি তদন্ত শুরু করছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও মোবাইল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধারণা, আসিফ নজরুলের ফোনটি আইফোন হওয়ায় সেটি উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে।

এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির সড়কে গাড়ির খোলা জানালা দিয়ে একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। গাড়িতে বসে থাকা মন্ত্রীর হাত থেকে তার আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ওই এলাকায় সিসি ক্যামেরা না থাকায় পুলিশ তখন ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পায়নি। প্রায় দেড় মাস পর, ১৯ জুলাই অন্য একটি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেখানেই পাওয়া যায় এম এ মান্নানের ছিনতাই হওয়া ফোনটি।

ছিনতাইয়ের পর নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে।

ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি পোস্টে আরও লেখেন, তার ফোন নম্বর থেকে বা অন্য কোনোভাবে কেউ টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যেতে।

পোস্টের শেষে সাবেক এই উপদেষ্টা লিখেছিলেন, দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের ওপর খুব বিরক্ত হয়ে আছি।

তবে তদন্তসংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও এসআরবির কর্মকর্তারা বলছেন, বর্তমানে আইফোনসহ দামী মোবাইল ফোন ছিনতাইয়ের পর দ্রুত সেগুলো খুলে যন্ত্রাংশ আলাদা করে ফেলা হয়। এ কারণে ছিনতাই হওয়া ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী আলেমের অন্যতম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বিশ্বের প্রভাবশালী মুসলিম

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে জাতীয় মসজিদ বায়তুল

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য