ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেপ্তার সরকারের ভালো সূচনা

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১০:৪৪
মোস্তফা সরয়ার ফারুকী

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরিকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২৪ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরিকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা মাত্র। এবার তদন্ত শুরু করা হোক ওয়ান-ইলেভেনের আদ‍্যোপান্ত নিয়ে। এমনকি ২০০৮-য়ের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত।’

ফারুকী লেখেন, ‘ওয়ান-ইলেভেন হচ্ছে সকল সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা-কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম‍্যসাকার, শাপলা ম‍্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ‍্যানিশ করে দেওয়া, জুলাই হত‍্যকাণ্ড হ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ঐ ওয়ান ইলেভেন থেকে।’

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেপ্তার সরকারের ভালো সূচনা

‘মনে রাখতে হবে ট্রমা-আক্রান্ত জাতির সামনে আগানো এবং হিলিংয়ের জন‍্য দুইটা জিনিস দরকার: বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি ইতিহাস সংরক্ষণ। সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানাভাবেই হতে পারে।’

পোস্টে তিনি আরও লেখন, ‘তো বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ঐ অধ‍্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হয়।

কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি ‘চলো সব ভুলে যাই বলে’ সামনে আগাই তাহলে দুইটা বিপদ:

এক. অপরাধীদের অথবা নতুন অপরাধীদের উৎসাহ দেওয়া হয়। তারা তখন পরবর্তী অপকর্ম থেকে জাস্ট একটা সুযোগ দূরে সর্বদা দণ্ডায়মান থাকে।

দুই. বিচার এবং স্মৃতি সংরক্ষণ ছাড়া সামনে আগালে ক্ষোভ থেকে যায় মানুষের যৌথ স্মৃতিতে। হিলিংয়ের জন‍্য এটা আদর্শ অবস্থা নয়।’

আমার বার্তা/এমই

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

সম্প্রতি ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

আগামী ৬ মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৮ বছরের চাকরি জীবনে পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক

খাল খনন কর্মসূচিতে বেসরকারিখাতকে সম্পৃক্তের আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

ব্যবসা পরিচালন ব্যায় হ্রাসে ও অভ্যন্তরীণ নদীপথের অবকাঠামো উন্নয়নে সরকার গৃহীত দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ

চট্টগ্রামে ফের সীমানা নিয়ে কেইপিজেড ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

শান্তর হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে থেকেই ৪র্থ দিন শেষ বাংলাদেশের

খাল খনন কর্মসূচিতে বেসরকারিখাতকে সম্পৃক্তের আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সড়ক পরিবহনমন্ত্রী

হাম পরিস্থিতির অবনতিতে বিগত সরকারের ব্যর্থতা দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় চন্দ্রা-বাইপাইলসহ ৪ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: সড়কমন্ত্রী

নারী গ্রাম পুলিশ নিয়োগে স্থানীয় সরকার আরও জনবান্ধব হবে: ফখরুল

অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক

মধুপুরে বেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল