ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৫

নারীবিদ্বেষী রাজনীতি ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬১ সংগঠনের এই কমিটি বলছে, এমন একটি সরকার গঠনের প্রয়োজন, যা নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ সব মানুষের সমতা নিশ্চিত করে বাংলাদেশকে প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করবে। একইসঙ্গে মানুষ নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে সম্পূর্ণভাবে বর্জন করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে নারীপক্ষের সদস্য মনীষা মজুমদার বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের ‘বেশ্যা’র সঙ্গে তুলনা করেছেন। এর আগে এক সমাবেশে তিনি কর্মজীবী নারীদের ‘কামলা’ গালি দিয়ে যুবকদের উদ্দেশে বলেন, ‘ঘরে কামলা তুলে আনবা না, রানী তুলে আনবা।’

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের জরিপ অনুযায়ী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সেবা, অফিস, ব্যাংকিং, ব্যবসা ও গৃহকর্মসহ বিভিন্ন খাতে দেশে প্রায় ২ কোটি ৩৭ লাখ কর্মজীবী নারী রয়েছেন। এর বাইরে চিকিৎসক, প্রকৌশলী, পাইলট, উদ্যোক্তা, খেলোয়াড় থেকে শুরু করে রিকশা ও গাড়ি চালকসহ নানা পেশায় নারীরা যুক্ত আছেন। আধুনিক প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য। এই বিপুলসংখ্যক নারী সম্পর্কে জামায়াত আমীরের অশালীন ও অবমাননাকর বক্তব্য নারীর প্রতি তার বিদ্বেষ ও ঘৃণারই প্রকাশ।

মনীষা মজুমদার আরও বলেন, আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুর রহমান দাবি করেছেন, সৃষ্টিগত পার্থক্যের কারণে কোনো নারী কখনোই জামায়াতে ইসলামীর আমির হতে পারবেন না। অথচ দেশে টানা তিন দশকেরও বেশি সময় ধরে নারী প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জামায়াতে ইসলামী নারী প্রধানমন্ত্রী সরকারের অংশীদারও ছিল। একই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, তার দল জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি, যদিও ঐকমত্য কমিশনের প্রস্তাবে ৫ শতাংশ নারী মনোনয়নের বিষয়ে তারা সম্মতি দিয়েছিল। এই দ্বিচারিতাই জামায়াতের প্রকৃত চরিত্র।

তিনি বলেন, জামায়াতের গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে আমির হতে হলে পুরুষ হতে হবে। এই শর্ত লিখলে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পেতো না, সে কারণেই দলটি ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। জামায়াত ও তাদের জোটসঙ্গীদের রাজনীতিতে ‘আদর্শ মা ও বোন’-এর বাইরে থাকা নারী মানেই ‘খারাপ নারী’। বরগুনা-২ আসনের জনসভায় ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের পোশাক নিয়ে কটূক্তি, হিজাব র‍্যালি এবং নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দেওয়ার ঘটনাগুলো এই নারীবিদ্বেষী রাজনীতিরই ধারাবাহিকতা।

মনীষা মজুমদার বলেন, বাংলাদেশ নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ সব মানুষের একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই নির্বাচনী প্রচারে যে কোনো ধরনের নারীবিদ্বেষী বক্তব্য ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সমতাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা রয়েছে এবং নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিবাদ অবস্থান কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে উইমেন উইথ ডিজেবেলিটিস (ডব্লিউডিডিএফ), কর্মজীবী নারী, তরঙ্গ বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন, লাইট হাউস, একশন এইড বাংলাদেশ, সবুজের অভিযান ফাউন্ডেশন, আশার আলো সোসাইটি, আশার প্রদীপ, ব্রতী, ব্রেকিং দ্যা সাইলেন্স, ফুলকি, নারী মৈত্রী, গণস্বাস্থ্য কেন্দ্র, সচেতন হিজড়া অধিকার সংঘ, হিতৈষী, ব্র্যাক, বাদাবন সংঘ, এসিড সাইভাইভার্স ফাউন্ডেশন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, সাদা, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন, পিডাপ, ব্যাঞ্জনা ফাউন্ডেশন, টিএমএসএস, জীবন গঠন উন্নয়ন সংস্থা, সেক্স ওয়াকার্স নেটওয়ার্ক, অবয়ব, উল্কা নারী সংঘ, কল্যাণময়ী নারী সংঘ, অরদ্ধ ফাউন্ডেশন, জীবনের আলো, অগ্নি ফাউন্ডেশন, আওয়াজ ফাউন্ডেশন, সম্পর্কের নয়াসেতু, বহ্নিশিখা, দুর্জয় নারী সংঘ, গার্লস গাইড অ্যাসোসিয়েশন, সম্ভব ফাউন্ডেশন, বাংলাদেশ, ওশ (ওএসএইচই) ফাউন্ডেশন, ব্লাষ্ট, শক্তি নেটওয়ার্ক, বাংলাদেশ সেন্টার ফর ওয়াকার্স সলিডারিটি, আমরাই পারি, দুর্বার নেটওয়ার্ক, বর্ন ইন দ্য বডি, ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটি, প্রান্তজ ফাউন্ডেশন, অবহেলিত নারী সংঘ, ৪০ আপ বাংলাদেশ, কোয়ালিশন ফর দি আরবান পুওর (ক্যাপ), গণমুক্তি মঞ্চ, সম্পূর্না, লাল সবুজ সোসাইটি, সোসাইটি ফর পার্টিসিপেটরি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসপিইডি), বাংলাদেশ ফেমিনিস্ট আর্কাইভ, কার্টনারপাড়া নারী উন্নয়ন সংঘ, ডিসেবল চাইল্ড ফাউন্ডেশন, আইআইডি এবং নারীপক্ষ।

আমার বার্তা /জেএইচ

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামী ২০২৯ সালের মধ্যে নতুন

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু জরিমানা বা মামলা নয়, বরং চালকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, গ্লোবাল পজিশনিং

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় একটি অংশ ব্যয় হচ্ছে

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় বিদ্যুৎ উৎপাদন ও সার কারখানা পরিচালনা চরম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর