ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পেপার প্যাকেজিংকে ঘোষণা করা হয়েছে ‘বর্ষ পণ্য’

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার সুফল পেতে সরাসরি রফতানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এজন্য জাতীয় বাজেটে বিশেষ নীতি-কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও বর্ষপণ্য নিয়ে পরিকল্পনা জানাতে অপারগতা প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)।

২০২৬ সালের জন্য যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে; সেই পণ্যের আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের আকার কত?

সরকারি-বেসররকারি কোন সংস্থা-সংগঠনের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ইপিবি'র পরিসংখ্যানে রয়েছে পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টসের হিসাব। যেখানে এখাতের রফতানি আয় ২০২২-২৩ অর্থবছরে হয় ২২ কোটি ৯৪ লাখ ডলার, ক্রমাগত বেড়ে ২০২৪-২৫- এ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ডলারে। আর চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এ খাতের রফতানি আয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ডলার।

আবার গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের বিশ্ববাজারের আকার ৭০০ বিলিয়ন ডলারের বেশি। ব্লুমবার্গের এই তথ্যের বিপরীতে বিজিএপিএমইএ'র দাবি, এ খাতে এক কোটি ডলারের প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি আয় মোটে সাড়ে ৭ বিলিয়ন ডলারের কম।

সম্ভাবনার এই বিশাল বাজার ধরতে বর্ষপণ্যের স্বীকৃতি পাওয়া পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে এগিয়ে নিতে সরাসরি রফতানিতে প্রণোদনা দেয়াসহ বিভিন্ন নীতি সহায়তা চান তৈরি পোশাক শিল্পের ব্যাকবনখ্যাত এ শিল্পের উদ্যোক্তারা।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার বলেন, যদি প্যাকেজিং ইনস্টিটিউট, লো ফাইন্যান্স ইন্টারেস্ট, বিশ্বের বায়ারগুলো, উৎপাদনকারী ও ক্রেতা-বিক্রেতার মধ্যে মেলবন্ধন করা যায় এবং নীতি সহায়তা পাওয়া যায় তাহলে এই সেক্টর ভালো করবে।

পণ্যের মান বাড়ানো, ব্র্যান্ডিংয়ে জোর দিয়ে ক্রেতা টানতে জাতীয় বাজেটে টানা কয়েক বছর বিশেষ নীতি-কৌশল নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের।

বিআইআইএস’র গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, পরপর তিন-চার বছর ধরে যে সমস্ত পণ্যকে আমরা বর্ষপণ্য হিসেবে ঘোষণা করবো। প্রত্যেকটার জন্য ডেডিকেটেট ফিসকেল পলিসি যেনো আমরা এখানে নিই। সহজ শর্তে কম শোধে ঋণের ব্যবস্থা করার জন্য যদি একটি তহবিল গড়ে তুলি তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে।

এবারের বর্ষপণ্য সরকারের পরিকল্পনা নিয়ে জানতে ইপিবিতে কয়েক দফা যোগাযোগ করলেও কোন উত্তর মেলেনি।

আমার বার্তা/এল/এমই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে কীভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা