ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৫ বছর আ.লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১২:০৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

এসময় শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন খুব ভালোভাবে হবে। বিদেশি যারা আমাদের বন্ধু আছেন, তারাও এই নির্বাচন নিয়ে মুখিয়ে আছেন। তারা আত্মবিশ্বাসী, এই নির্বাচন খুব ভালোভাবে হবে। তারা সব ধরনের সহযোগিতা আমাদের দিচ্ছে। কেউ কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় প্রকাশ করছে না। কিন্তু সংশয় আসছে ইউটিউব থেকে, টিকটক থেকে। কিছু লোক আছে বেশি ভিউ কামানোর জন্যে এসব সংশয় প্রকাশ করছে। কারো সাধ্য নাই এই নির্বাচনে ডিস্টার্ব করার।

তিনি বলেন, আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো তখন তারা হরতাল ডেকে কী করতে পারে! তারা দুই একটা ককটেল মারতে পারে, কিছু গির্জায় ককটেল মারে, কিছু বাসে আগুন দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা কী পারে? এর বাইরে কি তারা একটা মিছিল ডাকতে পারে, তাদের মিছিলে কি কেউ যায়? যারা ডলার বাইরে নিয়ে গেছে তারা কি এতই বোকা আবার দেশে ডলার পাঠিয়ে মিছিল করাবে। তারা জানে তাদের নেত্রী আর দেশে আসতেছে না, তাদের ডলার এখন অন্য খাতে ব্যয় করছে।

তিনি আরও বলেন, বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের বিষয়ে কোনো চাপ নেই। তারা ভয়ানক গুম, খুন এবং ডাকাতি রাজ্য কায়েম করেছিল, তা পৃথিবী সকল দেশ জানে। তাদের হয়ে কেউ বলছে না যে সুযোগ দেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সিনিয়র আল আমিন শাহীন, পীযূষ কান্তি আচার্য, সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদাসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান ৪ দিনের সরকারি সফর শেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে