ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক এনআইডির বিপরীতে অনেকগুলো মোবাইল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

আমার বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬, ১৪:৪৬

দেশের মোবাইল বাজার থেকে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট নির্মূলে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। তবে এই ব্যবস্থা চালুর পর একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে অপ্রত্যাশিতভাবে অনেক বেশি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত দেখানোর বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, কারিগরি কারণে এমনটি দেখালেও দ্রুতই তা সংশোধন হয়ে যাবে এবং আগামী ৯০ দিনের মধ্যে কোনো হ্যান্ডসেটই বন্ধ হবে না।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য স্পষ্ট করেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেন, ‘এনইআইআর চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না।’

এনআইডিতে অধিক সংখ্যক ফোন সচল দেখানোর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডাটা সেট পাওয়া গেছে। অপারেটররা পুরোনো ও ঐতিহাসিক ডাটা (হিস্টোরিক ডাটা) সহ সবকিছুই সিস্টেমে আপলোড করেছে। কিন্তু মাইগ্রেশনের তারিখটা বর্তমানের দেখানোর ফলে অনেকের এনআইডিতে সচল হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটররা যৌথভাবে এটি নিয়ে কাজ করছে। ধীরে ধীরে ঐতিহাসিক ডাটাগুলো আর্কাইভে সরিয়ে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে। এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।

এনইআইআর সংক্রান্ত ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শুরুর দিকে টেকনিক্যাল প্ল্যাটফর্মে এ ধরনের বেশ কিছু জটিল ইস্যু দেখা দেবে, আমরা এসব সমাধান করব।’ তিনি আরও জানান, আগে থেকেই বিদ্যমান এই সিস্টেমে কিছু নতুন ফিচার যুক্ত করে সচল করা হয়েছে এবং পুনরায় ‘ভিএপিটি’ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ সহকারী আরও উল্লেখ করেন, বাংলাদেশে আগে একটি এনআইডির বিপরীতে ২০টি এবং পরে ১৫টি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল, যা বর্তমানে ১০টিতে নামিয়ে আনা হচ্ছে। ফলে ম্যাপিং করার সময় হিস্টোরিক ডেটার ভিত্তিতে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখানোটা স্বাভাবিক।

ফয়েজ তৈয়্যব মনে করেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। একজনের এনআইডিতে কয়টি সিম বা ডিভাইস ব্যবহৃত হয়েছে তা জানার অধিকার নাগরিকের রয়েছে। এতে মোবাইল ব্যাংকিং বা অনলাইন জুয়ার মতো আর্থিক অপরাধ শনাক্ত করা সহজ হবে।

ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, নিরাপদ ডিজিটাল টোকেন (জেডব্লিওটি) কাজ করছে এবং রেট লিমিট করা হয়েছে। ডেটা পেতে এখন এনআইডি জানতে হবে। অধিকতর নিরাপত্তার জন্য সিস্টেমে আরও একটি লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরো শক্তিশালী করা হবে বলে

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব হলো এমন দুটি জাতির বন্ধুত্ব, যারা

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য ১০ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয় ভিত্তি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯