ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শহিদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না: জাবের

আমার বার্তা অনলাইন:
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, তার আদর্শ কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা চাই বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজ রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে। কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দেবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মতের কথা হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক একাত্মতা পোষণ করুক। কারণ, ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াতসহ এনসিপি সব রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন।

তিনি বলেন, গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা-৮ আসনে ইলেকশন করে, এজন্য আপনারা আমাদেরকে বলেছেন। আপনাদেরকে একটা কথা বলি। শহীদ ওসমান হাদির কথাগুলো আপনারা শুনেছেন। শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে, আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগেও আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। তার সঙ্গে তিনি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করেছি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না। কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা-৮ ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে, যোগ্যতা ছাড়া ঢাকা-৮ এ কোনো প্রার্থী দাঁড়াক। এটা হচ্ছে শহীদ ওসমানের ইনসাফের লড়াই। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াব না। কোন সিম্প্যাথি নিয়ে আমরা ঢাকা-৮ এ দাঁড়াতে চাই না। সিম্প্যাথির রাজনীতি যারা করে, তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব কোনোদিন সিম্প্যাথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন