ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা বহাল আছে: ইফতেখারুজ্জামান

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৫, ১৮:১৮

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা এখনো বহাল আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, অবৈধ লেনদেন, ঘুষ, গ্রেপ্তার এমনকি জামিন বাণিজ্যও বহাল রয়েছে। এসব দিকে নজর রেখেই গণমাধ্যমকর্মীদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় দৃষ্টিকোনের ঊর্ধ্বে থেকে রিপোর্ট প্রকাশ করা উচিত।’

শনিবার (২৩ আগস্ট) সকালে খুলনায় গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী ‘ডেটা ট্রান্সপারেন্সির মাধ্যমে নির্বাচনী প্রতিবেদন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নগরীর রূপসা স্ট্যান্ড রোডের সিএসএস আভা সেন্টারে এ প্রশিক্ষণে খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক এবং বিভিন্ন টিভি ও অনলাইনের ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণটি সমন্বয় করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক এবং সহায়তায় ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সাইমুম মৌসুমী বৃষ্টি। এ ছাড়া রিসোর্স পারসন হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্রিল্যান্স ডাটা জার্নালিস্ট অ্যান্ড অ্যাডুকেটর মুহাম্মদ ইমরান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের বেশ কয়েকটি দিকে নজর রাখা উচিত। এর মধ্যে সমান প্রতিযোগিতার ক্ষেত্রটি নিশ্চিত হচ্ছে কি না, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এমনকি রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িংফিল্ড ঠিক আছে কি না ইত্যাদি পর্যবেক্ষণে রাখা জরুরি।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের ধারাবাহিকতা এখনো বহাল আছে কি না সেটি মাঠ পর্যায়ের সাংবাদিকদেরই দেখার দায়িত্ব। সে ক্ষেত্রে পেশাদারির পরিচয়ে রিপোর্টিং করা উচিত, কোনো প্রকার দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকাও নজরে রাখতে হবে পেশাদার সাংবাদিকদের।

অতীতের ন্যায় যাতে দলীয় দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষক নিয়োগ না হয় বা সাংবাদিকদের নামে নির্বাচনী কাজে হস্তক্ষেপ কেউ করছে কি না, সেটিও পেশাদার সাংবাদিকদের নজরে রাখার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

ড. ইফতেখার আরো বলেন, সাংবাদিকদের মনে রাখতে হবে আগামী নির্বাচনে কিন্তু ৫ আগস্টে পরাজিত শক্তি বসে থাকবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে কি না, সেটিও সাংবাদিকদের নজরে রাখতে হবে।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু