ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৮:৫৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল দাপ্তরিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য। প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ ও সমস্যা সম্পর্কে তারা সম্যক অবহিত। তিনি প্রচলিত আইন-কানুন, বিধিবিধান ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন, নাগরিকদের অধিকার ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদেরকে অনুরোধ জানান।

সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবক অভিহিত করে ড. খালিদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে জনগণের প্রকৃত সেবক হয়ে উঠতে হবে। রাষ্ট্রের নাগরিকদের সাথে বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা সাতকানিয়া পুলিশ স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন কমপ্লেক্স পরিদর্শন করেন।

আমার বার্তা/এমই

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয়

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

দেশের সংসদীয় কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একাধিক মন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন