ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

পুলিশ এখন মানবিক বলে অনেকে ভাবে নিষ্ক্রিয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৬:৪৮
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মারাত্মক ভাবমূর্তি সংকটে পড়ে পুলিশ বাহিনী। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পুলিশকে ঢেলে সাজানোর কাজ করছে। এখন পুলিশ অনেক মানবিক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ এখন ভালো ব্যবহার করায় অনেকে ভাবে তারা আগের মতো সক্রিয় না।

রোববার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা প্রথম কর্মদিবসে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

পুলিশের নিষ্ক্রিয়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখন পুলিশ হলো মানবিক পুলিশ, এজন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না। যেহেতু ভালো ব্যবহার করে, এজন্য ভাবতেছে পুলিশ (ইনঅ্যাকটিভ); কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাকটিভ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যদি আগের ১৫ বছরের মতো ভাবেন- দুটা পিট্টি মারলো, পুলিশ খুব সচল। আমরা সেই পুলিশ চাচ্ছি না। আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি। সবার সাথে ভালো ব্যবহার করবে। পুলিশের কাজ হবে- দুটা বাড়ি মারবা, দুটা লাথি মারবা; আমরা ওই পুলিশ চাচ্ছি না। আমরা চাচ্ছি মানবিক পুলিশ, এজন্য ভাবতেছে পুলিশ সচল হয় না। পুলিশ এখন আগের থেকে বেশি অ্যাকটিভ।’

আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রস্তুত কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। উনারা যেই সময় ফিক্স করবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। যেকোনো অবস্থায় পুলিশ প্রস্তুত আছে।’

সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ব্যাপারে বহুবার বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। ভারতীয় হাই কমিশনার আমাদের অফিসেও এসেছিলেন। কথা হয়েছে। বাংলাদেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, তাহলে প্রোপার চ্যানেলে পাঠাও; আমরা নিয়ে নেব। জঙ্গলের ভেতরে ফেলে যাওয়া, নদীর উপরে ফেলে দেওয়া, লেইকের উপর ফেলে দেওয়া এটা কিন্তু সভ্য দেশের হওয়া উচিত না।’

র‌্যাবের পোশাকে ‘নগদের’ এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা খুবই কনসার্ন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি- এটার সাথে যেই জড়িত থাকুক, আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি।’

আমার বার্তা/এমই

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস)

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা

দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২ বোন

চার জাহাজে আসছে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি

হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী