ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ঢাকার চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে: রিজওয়ানা হাসান

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৯:৩২

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে শিগগিরই।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিবিষয়ক গ্লোবাল পার্টনারের প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

রিজওয়ানা বলেন, এজন্য ইতোমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে। চলতি বছরই আরও ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা- এ ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে কাজ শুরু করা হবে।

উপদেষ্টা আরও বলেন, সবার আগে মানুষের সঙ্গে আস্থা তৈরি করা দরকার। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার, যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সঙ্গে সহমর্মী হওয়া যায়।

তিনি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা— একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে ও অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু