ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

চলতি মাসেই বেক্সিমকোর কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

চলতি মাসের মধ্যে বেক্সিমকোর শ্রমিক–কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. সাখাওয়াত হোসেন চৌধুরী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বেক্সিমকোর যত দেনা-পাওনা আছে সেগুলো এই মাসের মধ্যেই পরিশোধ করা হবে। এসব অগ্রগতি জানার জন্যই আজকের এই মিটিংটা হয়েছে। ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে যতটুকু টাকা দরকার সেটা ব্যবস্থা হচ্ছে। এসব নিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি আমরা আবার বসবো। আশা করি তখন এটা চূড়ান্ত হবে। যার যে পাওনা রয়েছে সেটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে।

তিনি আরও বলেন, রোজার আগেই আমরা পাওনাগুলো দিয়ে দিতে চাই। ক্যালকুলেশন করে প্রতিটি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আমরা ভেবেছিলাম বিষয়টা আজকেই ফাইনাল হয়ে যাবে কিন্তু হলো না।

ড.সাখাওয়াত হোসেন বলেন, অর্থ বিভাগ থেকে এ টাকা দেওয়া হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে এ টাকা দেওয়া হবে সেটা ১৮ তারিখই জানা যাবে। আমি তাদের ১৮ তারিখ অবধি সময় দিয়েছি। তারা কি করবে ১৮ তারিখের মধ্যে আমাকে জানাবে। আমাকে এও জানাবে মোট কত টাকা লাগবে এবং কত টাকা আছে।

শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা এখনো বেক্সিমকোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ৷

এসব শ্রমিকদের বেকার হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, তারা সবাই দক্ষ শ্রমিক৷ আমরা কোনোভাবেই এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না। তারা কেউ নতুন শ্রমিক না। এর একটা ব্যবস্থা হবে। চাকরি তারা হারিয়ে তাদের বাড়িতে পাঠানো এটা সরকারের কোনো পলিসি না।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা